ঢাকা ০৩:১২ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্যা মোকাবিলায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেলকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী আর্জেন্টিনার বিপক্ষে নামার আগে সেরা খেলোয়াড়কে হারাল সুইজারল্যান্ড ফরিদপুরে বাসচাপায় নিহত ৪ ‘জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে’ : ব্রাহ্মণপাড়ায় এমপি জসিম উদ্দিন প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর অর্থনৈতিক সম্ভাবনার নতুন দিগন্ত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের টিকিটের দামে ধস ভেনেজুয়েলায় নি’হ’তে’র সংখ্যা ৪ হাজার ছাড়াল এবার শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৪৭ লাখ টাকা

যশোর সদর উপজেলার ইউএনওর ১৫৯ পদে দায়িত্ব

যশোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তার ১৫৯ পদের ভার একাই
সামাল দিচ্ছেন । উপজেলা নির্বাহী অফিসার স্বাভাবিক ভাবে ৩৫ থেকে ৪০টি কমিটির সভাপতি থাকতে হয়।
তিনি  যশোর সদর উপজেলাসহ জেলার ৮টি উপজেলার  নির্বাহী কর্মকর্তারা নিজ দায়িত্বের পাশাপাশি সরকারের দেয়া বাড়তি দায়িত্বও পালন করে যাচ্ছেন।
জুলাই বিপ্লবপরবর্তী সময়ে বিভিন্ন দায়িত্বরত ব্যক্তিরা তাদের নিজেদের দায়িত্ব ছেড়ে লুকিয়ে যায়। যার ফলে প্রতিষ্ঠানসহ নানা জনের লিখিত ও মৌখিক অভিযোগ এবং সেগুলোর সমাধানও অনেক উপজেলা নির্বাহী অফিসারকে করতে হচ্ছে।

যশোর সদর  উপজেলার ১০৮টি মাধ্যমিক বিদ্যালয়, ৪৭টি মাদ্রাসার সভাপতির দায়িত্ব পালন করতে হচ্ছে বর্তমানে ইউএনওকে। এ সমস্ত প্রতিষ্ঠানের ফাইলপত্র, মামলা, অভিযোগ এবং আবেদন থাকলে সেখানে বাড়তি সময় ব্যয় দিতে হচ্ছে । শিক্ষা বিভাগের ৪ টি দায়িত্বও সামলাতে হয়। এদিকে উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং জনপ্রতিনিধি ও শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি না থাকায় অন্তত ১৫৯টি পদের দায়িত্ব পালন করতে হচ্ছে।

অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর পৌরসভা ও উপজেলা পরিষদসহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের শূন্যস্থানে কাজ করতে হচ্ছে প্রশাসকদের । বিভিন্ন দপ্তরের স্থায়ী কমিটিতে মহিলা ভাইস চেয়ারম্যান ও পুরুষ ভাইস চেয়ারম্যান সভাপতির দায়িত্ব পালনও করতে হচ্ছে । উপজেলা পরিষদের চেয়ারম্যান বিভিন্ন  কমিটিতে উপদেষ্টা ও কমিটির সভাপতির দায়িত্বে থাকতেন। যার ফলে বেশিরভাগ স্থানে উপজেলা প্রশাসক হিসেবে সব কমিটির দায়িত্ব পালন করছে উপজেলার নির্বাহী অফিসার।

আরো জানা যায়, আইনশৃঙ্খলা কমিটি থেকে শুরু করে শিক্ষা, কৃষি উন্নয়ন, প্রতিবন্ধী ভাতা, হাট-বাজার ব্যবস্থাপনা, বয়স্ক-বিধবা ও স্বামী নিগৃহীত ভাতা, অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি, মাতৃত্ব ভাতা, চোরাচালান প্রতিরোধ, এনজিও সমন্বয়, টেন্ডার, টিআর-কাবিটা, বিভিন্ন দিবস উদযাপনসহ উপজেলা পর্যায়ে সরকারি দপ্তরগুলোর বিভিন্ন কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন ইউএনও। বর্তমানে সমন্বয় সভাও পরিচালনা করতে হচ্ছে।

যশোর সদর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার বলেন, আমার অফিসের সকল সহকর্মী আন্তরিকতার সাথে জনগনকে সেবা প্রদানের চেষ্টা করেন।সেবাপ্রার্থীদেরকে দ্রুততম সময়ের মধ্যে হয়রানিমুক্ত সেবা প্রদানের জন্য আমরা সর্বদা বদ্ধপরিকর।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বন্যা মোকাবিলায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী

যশোর সদর উপজেলার ইউএনওর ১৫৯ পদে দায়িত্ব

আপডেট সময় ১২:৩৪:১৬ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫