ঢাকা ০৯:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

বগুড়ায় চাঁদার টাকা না পেয়ে হোটেল সানশাইন এর ম্যানেজার বিপুল হত্যা প্রধান আসামী জুম্মান কসাই গ্রেফতার

গত ১৭ ডিসেম্বর ২০২৪ তারিখ আনুঃ ১৪.৩০ ঘটিকায় বগুড়া জেলার সদর থানাধীন মাটিডালি বিমান মোড়স্থ সানসাইন আবাসিক হোটেলের ম্যানেজার মোঃ বিপুল মিয়া (৪২), পিতাঃ মোঃ আব্দুল মজিদ, সাং শালমারা মিরারপাড়া, থানাঃ গোবিন্দগঞ্জ, জেলাঃ গাইবান্ধাকে কয়েকজন দুর্বৃত্ত ধারালো চাকু দিয়ে নির্মমভাবে কুপিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে হোটেলের স্টাফ ও স্থানীয় লোকজনের সহযোগিতায় ভিকটিমকে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনিত হওয়ার ভিকটিমকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় এবং চিকিৎসা চলাকালীন রাত ২১.৩০ ঘটিকায় ভিকটিম মারা যায়। এতে বগুড়াসহ সারাদেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। হত্যার পর থেকেই র‌্যাব-১২, সিপিএসসি, বগুড়া হত্যার কারণ অনুসন্ধান এবং হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতারের আওতায় আনার প্রয়াস চালাতে থাকে। এরই ধারাবাহিকতায় অধিনায়ক র‌্যাব-১২ মোঃ আতিকুর রহমান মিয়া, পিপিএম, অতিরিক্ত ডিআইজি এর দিকনির্দেশনায় অদ্য ১৫ ফেব্রæয়ারি ২০২৫ ইং তারিখ আনুঃ ১৩.৩০ ঘটিকায় র‌্যাব-১২, সিপিএসসি, বগুড়া এর একটি চৌকস আভিযানিক দল বগুড়া জেলার সদর থানাধীন চকজাদু রোড, ০১নং রেলগেট সেলিম হোটেল এর সামনে অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর বিপুল হত্যাকান্ডের অন্যতম প্রধান আসামী মোঃ জ্ম্মুান কসাই (৪১), পিতাঃ মোঃ সোহরাব কসাই, গ্রামঃ চক সূত্রাপুর(চামরা গুদাম), থানাঃ বগুড়া সদর, জেলাঃ বগুড়া’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

বগুড়ায় চাঁদার টাকা না পেয়ে হোটেল সানশাইন এর ম্যানেজার বিপুল হত্যা প্রধান আসামী জুম্মান কসাই গ্রেফতার

আপডেট সময় ১২:০৭:৪০ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫