ধামইরহাট উপজেলায় উপজেলা পরিষদের আয়োজনে গতকাল সন্ধ্যায় স্মৃতি সৌধ প্রাঙ্গণে তারুণ্যের উৎসবের সমাপনী উপলক্ষে ৩৮টি ইভেন্টের পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্ত হয়েছে, উপজেলা নিবার্হী অফিসার মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। এসো, দেশ বদলায়, পৃথিবী বদলায় এ পাতিপাদ্য কে সামনে রেখে তারুণ্যের সমাপনী অনুষ্ঠানে ৩৮ পদের খেলা ধূলা, রচনা প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান কর্মসূচি পালনে প্রথম ও দ্বিতীয় পুরস্কার প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ তৌফিক আল জোবায়ের, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল্লাহ আল মামুন, মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মনছুর আলী,ধামোরহাট প্রেসক্লাবের অধ্যাপক আব্দুর রাজজাক রাজু স্যার,ধামইর হাট মডেল প্রেসক্লাবের কবি অরিন্দম মাহমুদ ডব্লু, প্রাণী সম্পদ কর্মকর্তা ডঃ মুহাম্মদ আহাদ আলী, স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ জহিরুল ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃবেদারুল আলম, জনস্বাস্থ্য প্রকৌশলী মিলন কুমার, প্রমুখ। অনুষ্ঠানের প্রথম পর্বে বিজয়ীদের পুরস্কার পদান করেন উপজেলা নিবার্হী অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান, সঞ্চালনায় ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ কামরুজ্জামান সরদার। সবশেষে জিন্নাহ চৌধুরী পরিচালনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সংবাদ শিরোনাম ::
ধামইরহাট তারুণ্যের উৎসব সমাপনী উপলক্ষ্যে পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান
-
মো আব্দুর রাজজাক রাজু - আপডেট সময় ১২:০৪:১১ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫
- ৬৬৭ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ























