ঢাকা ০৩:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

ঢাকা সাভারে শেখ হাসিনাসহ ১৫০৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা

বৈষম্যবিরোধী আন্দোলনে মাদ্রাসা শিক্ষার্থী হাসিবুর রহমানকে গুলি করে হত্যার অভিযোগে ঢাকা সাভার মডেল থানায় মামলা নথিভুক্ত করা হয়েছে। মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৬ জনের নামউল্লেখ করে অজ্ঞাত ১৪০০ থেকে ১৫০০ জনকে আসামি করা হয়েছে। প্রথমে মামলাটি আদালতে দায়ের করা হয়।

নিহত হাসিবুর রহমানের চাচা ফুয়াদ হোসেন মামলাটি দায়ের করেন। পরে আদালতের নির্দেশে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাতে সাভার মডেল থানায় নথিভুক্ত করা হয়। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা এ তথ্য নিশ্চিত করেছেন।
মালমলায় এজাহারভুক্ত ৬ জন আসামী হলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, পুলিশের সাবেক মহাপরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান হারুন আর রশিদ ও ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফি প্রমুখ।
নিহত মাদ্রাসা শিক্ষার্থী হাসিবুর রহমান মাদারীপুর জেলার কালকিনি থানার কালাইপুর গ্রামের দেলোয়ার হোসেন ঢালির ছেলে।

আসামিদের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্রের মাধ্যমে পরস্পরের যোগসাজশে হত্যা এবং হত্যার হুকুম দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের মুখে গত ৫ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের মধ্য দিয়ে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পতন ঘটে। সামরিক হেলিকপ্টারে চড়ে ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে ভারতে পালিয়ে যান আওয়ামী লীগ সভাপতি।
মামলার এজাহারে বলা, ৫ আগস্ট শেখ হাসিনার পতনের খবর শুনে ছাত্র-জনতা বিজয় মিছিল নিয়ে সাভার থানার দিকে যাওয়ার পথে গুলিবিদ্ধ হন হাসিবুর রহমান। আশঙ্কাজনক অবস্থায় তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় ৭ আগস্ট মৃত্যু হয় তার।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

ঢাকা সাভারে শেখ হাসিনাসহ ১৫০৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা

আপডেট সময় ১১:৩১:২২ পূর্বাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫