গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৫ই ফেব্রুয়ারি ২০২৫ ,৫ ঘটিকায় ঠাকুগাঁওপীরগঞ্জ উপজেলার ১০নং জাবরহাট ইউনিয়নের কামারটলি এলাকায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২বিজিবি)এর অধীনস্থ দানাপুর বিওপি হতে হাবিলদার উপেন্দ্রনাথ মন্ডল এর নেতৃত্বে বর্ডার গার্ড বাংলাদেশ এর একটি টহল দল সীমান্ত পিলার ৩৪০/৪ এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কিছু লোককে সীমান্তবর্তী এলাকায় রাতের আঁধারে যেতে দেখলে তাদেরকে চ্যালেঞ্জ করে এবং ৫০ পিস ভারতীয় ফেনসিডিল সহ একজন আসামিকে আটক করতে সক্ষম হয় বলে জানা যায়। উল্লেখ্য আটককৃত ব্যক্তি মোহাম্মদ সোহেল রানা (২২)পিতা মৃত আমিনুর রহমান, গ্রাম- দানাজপুর, পোস্ট -রনশিয়া, থানা -পীরগঞ্জ, জেলা -ঠাকুরগাঁও কে ভারতীয় ফেনসিডিলসহ পীরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে মর্মে জানিয়েছেন দিনাজপুর ব্যাটালিয়ন (৪২)বিজিবি মামলা নং ১৮পীরগন্জ থানা ১৫ফেব্রুয়ারি ২০২৫ইং।
সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁও পীরগন্জে বিজিবি অভিযানে ভারতীয় মাদকদ্রব্য সহ আসামি আটক
-
মো:মাফরুজ্জামান (মাহাফুজ) পীরগন্জ, ঠাকুরগাঁও প্রতিনিধি: - আপডেট সময় ০৯:০৬:০২ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫
- ৭০২ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ























