ঢাকা ১২:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্যা মোকাবিলায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেলকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী আর্জেন্টিনার বিপক্ষে নামার আগে সেরা খেলোয়াড়কে হারাল সুইজারল্যান্ড ফরিদপুরে বাসচাপায় নিহত ৪ ‘জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে’ : ব্রাহ্মণপাড়ায় এমপি জসিম উদ্দিন প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর অর্থনৈতিক সম্ভাবনার নতুন দিগন্ত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের টিকিটের দামে ধস ভেনেজুয়েলায় নি’হ’তে’র সংখ্যা ৪ হাজার ছাড়াল এবার শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৪৭ লাখ টাকা

মির্জাপুরে ১৩ বছরের জহুরার উচ্চতা মাত্র ২৯ ইঞ্চি

টাঙ্গাইলের মির্জাপুরের ১৩ বছরের জহুরা যেন ১৩ মাসের শিশু। ১৩ বছর বয়সে জহুরার উচ্চতা মাত্র ২৯ ইঞ্চি। প্রতিবন্ধী জহুরা ও তার অসুস্থ মাকে নিয়ে বিপাকে পড়েছেন জহুরার নানা-নানি ও মামা। উপজেলার বাঁশতৈল ইউনিয়নের বালিয়াজান গ্রামে নানার বাড়িতে জহুরা ও তার মা থাকেন। জহুরার বাবার বাড়ি উপজেলার লতিফপুর ইউনিয়নের লতিফপুর গ্রামে।

জানা গেছে, প্রায় পনের বছর আগে লতিফপুর গ্রামের জাকির হোসেনের সঙ্গে শাহানাজ বেগমের বিয়ে হয়। জহুরার জন্মের তিন মাসের মাথায় জহুরার বাবা জাকির হোসেন জহুরার শাহানাজ বেগমকে তালাক দেন। এরপর থেকে জহুরাকে নিয়ে তার মা শাহানাজ বেগম বাবার বাড়ি বালিয়াজান গ্রামে থাকেন। জহুরার মায়ের রয়েছে মিঘি রোগ। মাঝে মধ্যে মিঘি রোগের উপসর্গ দেখা দিলে তার জীবনও সংকটাপন্ন হয়ে পড়ে। এদিকে অসুস্থ মেয়ে শাহানাজ ও নাতনী জহুরাকে নিয়ে বিপাকে পড়েছেন নানা সাহাজ উদ্দিন। তিনি বলেন, জহুরার সমবয়সী মেয়েরা এখন মাধ্যমিক স্কুলে পড়ে। আর জহুরা এখনও শিশু। তিনি বলেন, তার সামর্থ্যের মধ্যে তিনি মেয়ে ও নাতনীকে চিকিৎসা ও ভরন পোষণ করেছেন। কিন্ত এখন তারও বয়স হয়েছে। তিনি আর তাদের ভরন পোষণ করতে পারছেন না।

তিনি দেশবাসী ও সরকারের কাছে তার মেয়ে ও প্রতিবন্ধী নাতনী জহুরার চিকিৎসায় সহযোগিতা চেয়েছেন। নানী রহিমা বেগমও কান্না জড়িত কণ্ঠে একই দাবি জানিয়েছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বন্যা মোকাবিলায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী

মির্জাপুরে ১৩ বছরের জহুরার উচ্চতা মাত্র ২৯ ইঞ্চি

আপডেট সময় ০৬:৪৯:০৬ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫