সুন্দরবনকে ভালোবাসুন এই প্রতিপাদ্যকে সামনে রেখে র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে সুন্দরবন দিবস-২০২৫ পালন করেছে বাগেরহাট প্রেসক্লাব। এ উপলক্ষে ১৪ ফেব্রুয়ারী (শুক্রবার) সকালে বাগেরহাট প্রেসক্লাব ও
রুপান্তর এর আয়োজনে এবং সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশন এর সহযোগীতায় প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুন্দরবন পূর্ব বিভাগীয় বন কর্মকর্তা কাজী
মোঃ নূরুল করিম। বাগেরহাট প্রেসক্লাব এর সভাপতি মোঃ কামরুজ্জামান এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশন এর চেয়ারম্যান লায়ন ড. মোঃ ফরিদুল ইসলাম, বাগেরহাট প্রেস ক্লাবের সাধারন সম্পাদক তরফদার রবিউল ইসলাম রুপান্তরের জেলা সমন্বয়কারী খন্দকার জিলানী ,শিল্পী আক্তার প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, সুন্দরবন জাতীয় সম্পদ। ঝড় জলোচ্ছাস এলে সুন্দরবন রক্ষা করে, মায়ের মতো আগলে রাখে। তাই সুন্দরবনকে বাঁচাতে সবাইকে আরও সচেতন হতে হবে। সুন্দরবন দিবসকে রাষ্ট্রীয়ভাবে উদযাপনের দাবি জানান বক্তারা।বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিতআলোচনা সভায় আরো বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারন সম্পাদক তরফদার রবিউল ইসলাম, অর্থ সম্পাদক মোল্লা মাসুদুল হক,সাবেক সাধারন সম্পাদক এম আলীআকবার টুটুল, টেলিভিষন জানালিস্ট এসোসিয়েশনের সাবেক সাধারন
সম্পাদক ইয়ামিন আলী, এটিএনবাংলার জেলা প্রতিনিধি আমিরুল হক বাবু, জেলা মহিলাদলের সভাপতি শাহিদা আক্তার, সাধারন সম্পাদক নারগিস আক্তার ইভা,
জেলা স্কাউটের সাধারন সম্পাদক শেখ শাকির হোসেনসহ আলোচনা সভায় বাগেরহাটে কর্মরতবিভিন্ন গনমাধ্যমকর্মীরা উপস্থিতছিলেন। আলোচনা সভায় সঞ্চালনা করেন
প্রেস ক্লাবের নির্বাহী সদস্য শওকত আলী বাবু। আলোচনা সভার পূর্বে প্রেসক্লাবের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবে এসে শেষহয়। উল্লেখ্য, ২০০২ সাল থেকে উপকূলীয় বাগেরহাটসহ সুন্দরবন সংলগ্ন জেলাগুলোতে স্থানীয় প্রেসক্লাবসহ বিভিন্ন বেসরকারি সংগঠন দিবসটি পালন করে আসছে।
সংবাদ শিরোনাম ::
ভালোবাসা দিবসে সুন্দরবন কে ভালোবাসুন ড. ফরিদুল
-
আরিফ হাসান গজনবী বাগেরহাট জেলা প্রতিনিধি - আপডেট সময় ০৬:২৯:৩১ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫
- ৬৪৪ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ























