ঢাকা ১১:৪৭ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্যা মোকাবিলায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেলকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী আর্জেন্টিনার বিপক্ষে নামার আগে সেরা খেলোয়াড়কে হারাল সুইজারল্যান্ড ফরিদপুরে বাসচাপায় নিহত ৪ ‘জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে’ : ব্রাহ্মণপাড়ায় এমপি জসিম উদ্দিন প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর অর্থনৈতিক সম্ভাবনার নতুন দিগন্ত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের টিকিটের দামে ধস ভেনেজুয়েলায় নি’হ’তে’র সংখ্যা ৪ হাজার ছাড়াল এবার শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৪৭ লাখ টাকা

পীরগঞ্জ চাচিকে বাঁচাতে গিয়ে ভাতিজির ঝরে গেল প্রাণ

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় চাচিকে বাঁচাতে গিয়ে সুমাইয়া আক্তার (১৩) নামে এক মাদ্রাসাছাত্রী পানিতে ডুবে মারা গেছে। শুক্রবার দুপুরে উপজেলার বৈরচুনা ইউনিয়নের রানীরঘাট রাবার ড্যামের উজানে টাঙ্গন নদীতে এ ঘটনা ঘটে বলে জানাগিয়েছে।

সুমাইয়া উপজেলার বেলডাঙ্গী গ্রামের শুকুর আলীর মেয়ে এবং তেতরা দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে , শুক্রবার দুপুরে সুমাইয়া তার চাচি আফসানার (২৪) সঙ্গে বাড়ির পাশের নদীতে গোসল করতে যায়। একপর্যায়ে স্রোতের টানে ডুবে যেতে থাকেন চাচী আফসানা। তাকে বাঁচাতে সুমাইয়া এগিয়ে গেলে দুজনই পানিতে তলিয়ে যায়।

খবর পেয়ে স্থানীয়রা তাদের উদ্ধার করে। তবে ততক্ষণে সুমাইয়া নিথর হয়ে গেছে। আর আফসানাকে আশঙ্কাজনক অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার, আত্মীয়স্বজন আর বন্ধুরা এখনও বিশ্বাস করতে পারছেন না সুমাইয়া আর নেই।

এ বিষয়ে জানতে চাইলে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) তাজুল ইসলাম নিশ্চিত করেন , নদীতে ডুবে মাদ্রাসাছাত্রীর মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বন্যা মোকাবিলায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী

পীরগঞ্জ চাচিকে বাঁচাতে গিয়ে ভাতিজির ঝরে গেল প্রাণ

আপডেট সময় ০৩:৫০:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫