ঢাকা ১১:৪৮ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্যা মোকাবিলায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেলকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী আর্জেন্টিনার বিপক্ষে নামার আগে সেরা খেলোয়াড়কে হারাল সুইজারল্যান্ড ফরিদপুরে বাসচাপায় নিহত ৪ ‘জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে’ : ব্রাহ্মণপাড়ায় এমপি জসিম উদ্দিন প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর অর্থনৈতিক সম্ভাবনার নতুন দিগন্ত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের টিকিটের দামে ধস ভেনেজুয়েলায় নি’হ’তে’র সংখ্যা ৪ হাজার ছাড়াল এবার শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৪৭ লাখ টাকা

নোয়াখালীর চরাঞ্চলের ভূমিদস্যু ও জলদস্যু কমান্ডার ‘সফি বাতাইন্না’ গ্রেপ্তার

আওয়ামী লীগের আদলে ভূমিহীন নেতার পরিচয়ে দক্ষিণাঞ্চলে শ্বশুর-জামাইয়ের মগের মুল্লুকে অপারেশন ডেভিল হান্টের হানা। নোয়াখালী জেলা পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বনদস্যু ও ভূমিদস্যু আবুল কালাম ওরফে সফি বাতাইন্নাকে (৬০) গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গতকাল ভোরে সুবর্ণচর উপজেলার চরজুবিলী ইউনিয়নের জিয়ার চর এলাকার সফি নগর আস্তানা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। একইসঙ্গে তার চতুর্থ স্ত্রী হাসিনা বেগম (৫০)কেও গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় রামদা ও একটি চাকু পাওয়া যায়। তার বিরুদ্ধে ছয়টি মামলা রয়েছে। চরজব্বর থানার ওসি মো. শাহীন মিয়া দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, আবুল কালাম সফি প্রকাশ ওরফে ‘সফি বাতাইন্না’ দুই যুগের বেশি সময় ধরে নোয়াখালীর দক্ষিণাঞ্চল সুবর্ণচর ও মেঘনা নদী এলাকায় রাজনৈতিক ও স্থানীয় প্রভাবশালীদের ছত্রচ্ছায়ায় অপরাধের স্বর্গরাজ্য গড়ে তুলেছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বন্যা মোকাবিলায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী

নোয়াখালীর চরাঞ্চলের ভূমিদস্যু ও জলদস্যু কমান্ডার ‘সফি বাতাইন্না’ গ্রেপ্তার

আপডেট সময় ১২:৪৬:৫০ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫