ঢাকা ০৪:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অফিস কক্ষের আলমারি ভেঙে নগদ অর্থ ও গুরুত্বপূর্ণ নথি লুট এম এ কাসেমের শতকোটি টাকার অনিয়ম সাউথইস্ট ব্যাংক চেয়ারম্যান ও ভাগ্নি জামাইর দূর্নীতি মিঠাপুকুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু, ৬ ঘণ্টা পর লাশ উদ্ধার সিএমপি’র আকবরশাহ থানার অভিযানে ১২০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ভালুকায় ইউএনও’র বিরুদ্ধে অসহযোগিতা ও অনিয়মের অভিযোগ লামায় রাতের আধাঁরে জোরপূর্বক মাটি কেটে ইটভাটায় বিক্রির অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে যাকে নিয়ে চলছে দুদকের তদন্ত, তিনিই পেলেন বিমানের বড় পদ প্রধান প্রকৌশলী রাকিবুল ইসলামের সিন্ডিকেটে জিম্মি নৌপথ গণপূর্তের লাইসেন্স শাখায় চলছে বেপরোয়া ঘুষ বাণিজ্য

রাত পোহালেই জবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা: নিয়ম-কানুনে যা যা থাকছে

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত বিভাগসমূহের সমন্বয়ে গঠিত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে। ‘ডি’ ইউনিটে প্রতিটি আসনের বিপরীতে লড়বেন ৪৩ জন শিক্ষার্থী। এদিন সকাল ও বিকাল দুই শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ মো. গিয়াসউদ্দিন এ তথ্য জানান।

রেজিস্ট্রার জানান, আগামীকাল ‘ডি’ ইউনিটের পরীক্ষায় মোট আবেদন পড়েছে ২৪ হাজার ৯৫৬টি। এই অনুষদে আসন সংখ্যা ৫৯০টি। একটি আসনের বিপরীতে পরীক্ষা দিবেন ৪৩ জন।

জানা যায়, পরীক্ষা হবে দুই শিফটে। প্রথম শিফটের পরীক্ষা শুরু হবে সকাল ১০টা-১১টা। দ্বিতীয় শিফটের পরীক্ষা হবে বিকাল ৩টা ৩০ মিনিট থেকে ৪টা ৩০ মিনিট। এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা পোগোজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে।

এ বছর জবি গুচ্ছ পদ্ধতি থেকে বেরিয়ে এসে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিচ্ছে। পরীক্ষায় মোট নম্বর ১০০। এর মধ্যে লিখিত পরীক্ষা হবে ৭২ নম্বরের। পরীক্ষায় এসএসসি পরীক্ষার জিপিএ-তে ১২ নম্বর। এইচএসসি পরীক্ষার জিপিএ-তে ১৬ নম্বর গণনা করা হবে। ৭২ নম্বরের মধ্যে বহুনির্বাচনী পরীক্ষা হবে ২৪ নম্বরের ও লিখিত পরীক্ষা হবে ৪৮ নম্বরের। তবে ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের ভর্তির ক্ষেত্রে পরবর্তীতে ৫০ নম্বরের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সামাজিক অনুষদের ডিন অধ্যাপক ড. সানজিদা ফারহানা বলেন, ‘পরীক্ষার বিষয়ে আমাদের সার্বিক প্রস্তুতি ভালো। দুই শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই পরীক্ষা হবে।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অফিস কক্ষের আলমারি ভেঙে নগদ অর্থ ও গুরুত্বপূর্ণ নথি লুট

রাত পোহালেই জবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা: নিয়ম-কানুনে যা যা থাকছে

আপডেট সময় ০৮:২৮:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫