ঢাকা ০৮:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

জবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা মেহেদী হাসান হিমেল আহ্বায়ক ও সদস্যসচিব শামসুল আরেফিন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটিতে নতুন করে আরও ৪২৮ জনের নাম অন্তর্ভুক্ত করে ৪৫৫ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এতে মেহেদী হাসান হিমেলকে আহবায়ক এবং শামসুল আরেফিনকে সদস্যসচিব করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির সই করা প্যাডে এ বর্ধিত কমিটি ঘোষণা করা হয়।

বর্তমানে শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে ২০৪ জন এবং সদস্য হিসেবে ২৪৯ জন রয়েছেন।

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, ‘দীর্ঘ ১৭ বছর যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাথে যুক্ত ছিল কম বেশি সবাইকে কমিটিতে রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের চতুর্থ ব্যাচ হতে ১৭তম ব্যাচ পর্যন্ত কমিটিতে পদ পেয়েছে। আমরা এই কমিটিকে নিয়ে একটি সুন্দর নিরাপদ এবং শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়ে তুলবো।’

শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদি হাসান হিমেল বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল বৃহত্তম ছাত্রসংগঠন। সংগঠনের কাজ সুন্দরভাবে পরিচালনার জন্য কমিটি পূর্ণাঙ্গ করা হলো। দীর্ঘদিন পরিশ্রমের ভিত্তিতে এ কমিটি গঠিত হয়েছে। পরবর্তীতে আরো অনুষদ ভিত্তিক কমিটি গঠন করা হবে।’

এর আগে গত ২৪ ডিসেম্বর মেহেদী হাসান হিমেলকে আহ্বায়ক ও সামসুল আরেফিনকে সদস্য সচিব করে ২৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছিলো। এদিকে কমিটি ঘোষণার পরই ত্যাগীদের অবমূল্যায়ন, মাইম্যান, সিন্ডিকেট করে পকেট কমিটি অভিযোগ দিয়ে আন্দোলন শুরু করেছিলো পদবঞ্চিতরা। তবে এসব পদবঞ্চিতদের খুব শিগগিরই কমিটি বর্ধিত করার মাধ্যমে পদায়ন করে কমিটি ঘোষণা করার শর্তে সদ্য সাবেক নেতাদের নিয়ে গত ২৬ জানুয়ারি ক্যাম্পাসে প্রবেশ করে নতুন আহ্বায়ক কমিটি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

জবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা মেহেদী হাসান হিমেল আহ্বায়ক ও সদস্যসচিব শামসুল আরেফিন

আপডেট সময় ০৩:৫১:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫