ঢাকা ০৮:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

খুবির প্রথম উপাচার্যের নামে প্রশাসনিক ভবনের নতুন নামকরণ

খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য প্রফেসর ড. গোলাম রহমানের সম্মানে পুরাতন প্রশাসনিক ভবনটির নতুন নামকরণ করা হয়েছে ‘প্রফেসর ড. গোলাম রহমান প্রশাসনিক ভবন’। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ২৩০তম সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ১২ ফেব্রুয়ারি সকালে নামফলক উন্মোচন করেন প্রথম উপাচার্য নিজেই।

অনুষ্ঠানে তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের শুরুর দিনগুলোর স্মৃতিচারণ করে বলেন, ‘তোমাদের আন্দোলনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে, এখন দেশ গড়ার কাজে ঐক্যবদ্ধ হতে হবে।’ তিনি শিক্ষার্থীদের দেশ-বিদেশে প্রতিষ্ঠিত হতে দেখাই তাঁর সবচেয়ে বড় চাওয়া বলে উল্লেখ করেন।

বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম বলেন, ‘শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে ভবনটির নামকরণ করা হয়েছে।’ তিনি জানান, ভবনটি মুক্তিযুদ্ধকালীন সময় রেডিও সেন্টার হিসেবে ব্যবহৃত হয় এবং এখান থেকেই প্রথম উপাচার্য প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করতেন।

অনুষ্ঠানে উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান, বিভিন্ন ডিসিপ্লিনের প্রধান, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন ইংরেজি ডিসিপ্লিনের খালিদ মাহমুদ। তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন যথাক্রমে ক্বারী মুস্তাকিম বিল্লাহ ও মুফতি আব্দুল কুদ্দুস।

পরে নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের শিক্ষার্থীদের সাথে প্রথম উপাচার্যের পরিচিতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সেখানে তিনি পরিকল্পনাবিদদের গুরুত্ব ও দেশের উন্নয়নে তাদের ভূমিকা নিয়ে আলোচনা করেন। উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম প্রথম উপাচার্যের অবদান ও স্মৃতিচারণ করেন। সভাটি পরিচালনা করেন প্রফেসর ড. মোঃ জাকির হোসেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

খুবির প্রথম উপাচার্যের নামে প্রশাসনিক ভবনের নতুন নামকরণ

আপডেট সময় ০৯:৩৬:৪২ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫