ঢাকা ০৫:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে নিষিদ্ধ যুবলীগের মিছিল, আটক ৫

  • জেলা প্রতিনিধি
  • আপডেট সময় ০৩:৫৯:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • ৫১০ বার পড়া হয়েছে

যশোর শহরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের ব্যানারে মিছিল করার ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ। বুধবার (২৯ এপ্রিল) গভীর রাতে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- শহরের কাজীপাড়া এলাকার আনসার আলীর ছেলে সৈয়দ তৌফিক জাহান, নূরুল আলমের ছেলে শফিকুল ইসলাম সুজন, মৃত লোকমানের ছেলে বাবলু শেখ, শহিদুল ইসলামের ছেলে সোহান হোসেন এবং ষষ্ঠীতলা এলাকার সৈয়দ আহমদের ছেলে আনোয়ার হোসেন বাবু।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে ও রাতে নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে যশোরে যুবলীগের দুটি কর্মসূচি পালিত হয়েছে বলে দাবি করে ভিডিও প্রচার করা হয়। ভিডিওতে দেখা যায়, শহরের গরীবশাহ সড়কে মিছিলে বিভিন্ন স্লোগান দেওয়া হচ্ছে। বিষয়টি জেলা পুলিশের নজরে আসলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়। পরে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই পাঁচজনকে আটক করে পুলিশ।

এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, আটকরা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পক্ষে গোপনে বিভিন্ন কার্যক্রমে অংশ নিচ্ছিলেন। এমনকি যুবলীগের মিছিলের সঙ্গেও তাদের সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে এবং এই ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় বুধবার গভীর রাতে পুলিশ বাদি হয়ে সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা করেছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যশোরে নিষিদ্ধ যুবলীগের মিছিল, আটক ৫

আপডেট সময় ০৩:৫৯:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬