ঢাকা ০৭:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

পাংশায় মোটরসাইকেল দুর্ঘটনায় ২ কিশোরের মৃত্যু

রাজবাড়ীর পাংশা মৈশালা -লাঙ্গলবাদ সড়কে রুপিয়াট নামক স্থানে মোটর সাইকেল দুর্ঘটনায় শুভ ও নিলয় নামের ২ কিশোর নিহত হয়েছে, রিফাত নামের এক কিশোর গুরুতর আহত হয়েছে। আহত রিফাতকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। নিহত নিলয় শরিসা ইউনিয়নের জাগিরবাগলী গ্রামের শরিফুল ইসলামের ছেলে। আহত রিফাত একই গ্রামের মনজুর বিশ্বাসের ছেলে। তারা সকলেই একাদশ শ্রেণির শিক্ষার্থী।স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকালে তিন বন্ধু পাংশা থেকে বাড়ির দিকে যাচ্ছিল পথে একটা অটোরিকশার সামনা সামনি ধাক্কা লাগে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় পাংশা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক নিলয় ও শুভকে মৃত ঘোষণা করেন।
শরিসা ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য রাকিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন এটা আমার এলাকায়, এ ঘটনায় আমরা শোকাহত। পাংশা হাসপাতালে নিহতদের স্বজনদের আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে উঠছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চীনে জুতার কারখানায় ভয়াবহ ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮

পাংশায় মোটরসাইকেল দুর্ঘটনায় ২ কিশোরের মৃত্যু

আপডেট সময় ০৬:৪১:৫৫ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫