ঢাকা ০১:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সড়কের বিভাজকে কয়লাবাহী ট্রাকের ধাক্কা চাপা পড়ে মোটরসাইকেল আরোহী নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়ক বিভাজকের সাথে ধাক্কা দিয়ে উল্টে যায় কয়লাবাহী ট্রাক। এতে ট্রাকের নিচে চাপা পড়ে মো: আক্তার হোসেন নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এছাড়াও দুর্ঘটনার কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে একটি যাত্রীবাহী লেগুনা।

বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলার নিজামপুর কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আক্তার হোসেন উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর গ্রামের মরহুম রবিউল হোসেন রবির পুত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন আক্তার হোসেন। এসময় দ্রুত গতিতে আসা কয়লাবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বিভাজকের সাথে ধাক্কা লেগে দুমড়েমুচড়ে যায়। পাশে থাকা আক্তার ট্রাকের নিচে পড়ে যায়, এতে ঘটনাস্থলে সে নিহত হয়।

লেগুনা চালক নুরুল মোস্তফা বলেন, আমার সামনে দুর্ঘটনাটি ঘটে। ট্রাকের নিচে চাপা পড়ে আমার লেগুনার সামনের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হলেও অল্পের জন্য আমি রক্ষা পাই। কিন্তু মোটরসাইকেলসহ আক্তার হোসেন ট্রাকের নিচে চাপা পড়ায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে দুর্ঘটনাস্থলে থাকা কুমিরা হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন, নিজামপুর এলাকায় দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনার স্থলে এসে আমাদের টিম উদ্ধার কাজে অংশগ্রহণ করে। দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে নিহত হয়েছেন। খবর পেয়ে স্বজনরা এসে তার লাশ নিয়ে গেছেন।

তিনি বলেন, দুর্ঘটনার পর ট্রাকটির চালক ও তার সহকারী পালিয়ে যায়। আমরা দুর্ঘটনা কবলিত ট্রাক ও লেগুনাটি হেফাজতে নেয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সড়কের বিভাজকে কয়লাবাহী ট্রাকের ধাক্কা চাপা পড়ে মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট সময় ০৪:৩৮:৫৪ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫