ঢাকা ১০:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

মাদারীপুর শিবচরে গলা কেটে ভ্যানচালক হত্যার আসামীদের ফাঁসির দাবীতে বিক্ষোভ

মাদারীপুর শিবচরে ৪ শ ৫০ টাকার জন্য ভ্যানচালক মিজান গাজী হত্যায় গ্রেফতারকৃত আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাাসী।
জানা যায়, মঙ্গলবার বিকেলে এলাকাবাসী জেলখানা মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। বিক্ষোভ মিছিলটি উপজেলা পরিষদ চত্বর, স্বাধীনতা চত্বর সহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়। এসময় মানববন্ধনে নারী পুরুষসহ দুই শতাধিক মানুষ অংশ গ্রহন করে গ্রেফতারকৃত আসামীদের ফাঁসির দাবীতে বিভিন্ন শ্লোগান দেন।

উল্লেখ্য, মালামাল পরিবহনের ভাড়া বাবদ পাওনা ৪ শ ৫০ টাকা চাওয়ার কারনে গত ৬ ফেব্রæয়ারী বৃহস্পতিবার গ্রেফতারকৃত কেরানীরবাট গ্রামের নবিনুর বেপারীর ছেলে স্বাধীন তার বন্ধু দ্বিতীয়খন্ড ইউনিয়নের শিকদারকান্দি গ্রামের হুমায়ুন শিকদারের ছেলে হান্নান ও কেরানীর বাট গ্রামের মামুন মিনার ছেলে আল আমিন এই তিন জন মিলে কাদিরপুর ইউনিয়নের পবন মোড়লের চর কান্দি গ্রামের একটি ভুট্টা ক্ষেতের পাশে নিয়ে ভ্যান চালক মিজানুরকে ধারালো ছুরি দিয়ে গলাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে হত্যা করে তার ভ্যানটি নিয়ে চলে যায়। পরদিন পুলিশ তার লাশ উদ্ধার করে। এ ঘটনায় মামলা করে নিহতের পরিবার। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশ হত্যাকান্ডে জড়িত তিন জনকে গ্রেফতার করে আদালতে প্রেরন করলে আসামীরা আদালতে দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চীনে জুতার কারখানায় ভয়াবহ ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮

মাদারীপুর শিবচরে গলা কেটে ভ্যানচালক হত্যার আসামীদের ফাঁসির দাবীতে বিক্ষোভ

আপডেট সময় ০৯:৫১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫