নাটোর জেলা শ্রমিক লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও বড়াইগ্রাম পৌর আওয়ামী লীগের ৪ নং ওয়ার্ডের সহ-সভাপতি শিউলি বেগমকে( ৩৫)গ্রেফতার করেছেন থানা পুলিশ। ১০ই ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যায় উপজেলার বড়াইগ্রাম পৌর শহরের উত্তরপাড়া মহল্লার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পরে শিউলি বেগম অসুস্থ হয়ে পড়লে পুলিশ হেফাজতে তাকে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালে তিনি বড়াইগ্রা থানায় একটি মামলা সংক্রান্ত কাজে গেলে থানার ভিতরে মূল ভবনের গেটে একটি টিকটকের ভিডিও ধারণ করে ধারণ করার পরে সেই ভিডিওটি তার নিজস্ব আইডিতে পোস্ট করে থাকে। পরবর্তীতে বিষয়টি বড়াইগ্রাম উপজেলা জেলার সকল সাংবাদিক বিন্দুর দৃষ্টি আকর্ষণ পড়ে। ফলে বিভিন্ন সাংবাদিক বিভিন্নভাবে সেই বিষয়টি তার নিজস্ব আইডিতে পোস্ট করারপরে বিভিন্ন মহলে সমালোচনার ঝড় উঠে। পরে থানার পুলিশ টিক টাকার শিউলি বেগমকে গ্রেফতার করে। টিকটকার ও আওয়ামী লীগের নেত্রী শিউলি বেগম তার ফেসবুকে সাম্প্রতি একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে তিনি বলেন, আমি এরকম সৌখিনতা নামাজে যাব এখন কোথায় আছেন আপনি থেকেই ভিডিও বানাই এবং ফেসবুকে পোস্ট করি। ভিডিওতে নগদ ১২ লক্ষ টাকার প্রকাশ্যে পোস্ট কর করি,আরো বলেন আমি শিউলি ফেসবুক থেকে গত ছয় মাসে ১২ লক্ষ টাকা আয় করেছি। আমার মত যারা উৎসাহী, তারাও সংসারের পাশাপাশি এমন আয় করতে পারেন। সদা হাস্যময়ী সুন্দরী টিকটকার ফেসবুকে আসার আগে গত বছর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে অংশ নিয়েছিলেন, এবং এই নির্বাচনে তিনি পরাজিত হন। বড়াইগ্রাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান জানান, থানার ভিতরে মূল ভবনের গেটে আকস্মিকভাবে তিনি মাত্র ১৭ সেকেন্ডের একটি ভিডিও ধারণ করেন। তা তার নিজ ফেসবুকে পোস্ট করেন। তবে ততক্ষণে অনেকেই তা ডাউনলোড করে ফেসবুকে পোস্ট করে নিন্দা জানান। শুধু এই অপরাধের জন্য নয় তাকে বিস্ফোরক মামলায় গ্রেফতার করা হয়েছে এবং জেল হাজতে প্রেরণ করা হয়েছে
সংবাদ শিরোনাম ::
নাটোরের বড়াইগ্রাম থানার ভিতর আওয়ামী লীগের নেত্রীর টিকটক অবশেষে গ্রেফতার
-
মোঃ এস এম আয়নুল হক নাটোর জেলা প্রতিনিধি - আপডেট সময় ০৬:৪৫:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫
- ৬৭৩ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ


























