ব্রাহ্মণবাড়িয়া জেলা নবীনগর উপজেলা নবাগত ইউএনও রাজীব চৌধুরী মহোদয় এখানে যোগ দিয়েই রাধিকা সড়কে চলাচলরত সব ধরণের গাড়ীগুলোর শৃংখলা ফিরিয়ে আনতে প্রথমেই এ সড়কে বাস চালু করা ও সিএনজি ভাড়া সহনীয় পর্যায়ে আনতে একটি চমৎকার ও অনুকরণীয় উদ্যোগ নেন।
ইউএনও মহোদয় এক পর্যায়ে বিষয়টি নিয়ে তার নিজস্ব ফেসবুক প্রোফাইল থেকে (uno nabinagar) ব্যাপক সাড়া জাগানো কিছু প্রচার চালাতেও থাকেন। এমন কি নিজে উপস্থিত থেকে সাতদিন ধরে “গণ শুনানী”ও তিনি করেন। কিন্তু এসব আশা জাগানিয়া কার্যক্রমের পর ইতিমধ্যে দুমাস অতিবাহিত হল।
কিন্তু রহস্যজনক কারণে ইউএনও মহোদয়ের সেই সাড়া জাগানো কার্যক্রমের ন্যূনতম রেজাল্ট আমরা এখনও দেখতে পাচ্ছিনা।
যার কারণে সিএনজি ভাড়া এখন পর্যন্ত এক টাকাও কমাতে পারেন নি এখানকার প্রশাসনিক প্রধান ইউএনও রাজীব চৌধুরী।
এখানকার সাধারণ মানুষের বড় অভিযোগ, ৪’শ কোটি টাকা ব্যায়ে নির্মিত মাত্র ১৯ কি. মি. দীর্ঘ এ সড়কটির সিএনজি ভাড়া সর্বোচ্চ ৬০ টাকা আর বাস ভাড়া সর্বোচ্চ ৪০ টাকা হতে পারে!
কিন্তু নিএনজি চালকেরা এর ডাবল ভাড়া নেওয়ার কারণেই অনেকটা মাত্রাতিরিক্ত ভাড়া আদায়ের লোভে এ সড়কে সিএনজির সংখ্যা দিনদিন বেড়েই চলেছে। আর এ কারণেই বেপরোয়াভাবে সিএনজিগুলো চালানোর জন্য এ সড়কে ঘনঘন সড়ক দূর্ঘটনা ঘটছে।
পাশাপাশি একেবারে ফাঁকা থাকা এই সুন্দর মসৃণ ১৯ কি. মি. সড়কটিতে মোটরসাইকেল চালকেরা নিয়ন্ত্রণহীন গতিতে বাইক চালায়। যার ফলে প্রায়ই সিএনজি ও মোটর সাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষে প্রাণহানির ঘটনা ঘটছে।
অথচ, এই সড়কে বাস সার্ভিস চালু হলেই সড়ক দূর্ঘটনা কমে যেত বলে অনেকেই মত প্রকাশ করেছেন।
কিন্তু ইউএনও রাজীব চৌধরী সিএনজির ভাড়া কমানো ও এই সড়কে যাত্রীবাহী বাস চালু করার এত সুন্দর ও চমৎকার একটি উদ্যোগ নিয়েও কেন তিনি হঠাৎ করে ‘চুপসে’ গেলেন!! সেটিই বুঝতে পারছেন না আমার মতো এখানকার খেটে খাওয়া সাধারণ আম জনতা???
তাই এ জনগুরুত্বপূর্ণ বিষযটির প্রতি আবারও দ্রুত যথাযথ সুদৃষ্টি দেয়ার জন্য নবীনগরের প্রশাসনিক প্রধান, সততার মূর্ত প্রতীক, কাজপাগল কর্মকর্তা খ্যাত ইউএনও রাজীব চৌধুরী মহোদয়ের কাছে নবীনগরবাসির পক্ষে আমি সনির্বন্ধ অনুরোধ করছি।।
সংবাদ শিরোনাম ::
নবীনগর উপজেলা শিবপুর সাহার পাড় রাধিকা সড়কে গাড়ি দূর্ঘটনায় ১ নারী নিহত ও ৫ জন আহত
-
মোঃ শাহ আলম খন্দকার, নবীনগর ( ব্রাহ্মণবাড়িয়া) - আপডেট সময় ০৬:২৬:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫
- ৬৭০ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ


























