ঢাকা ০৭:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ফার্স্ট ক্লাস সিজিপিএ ছাড়া থিসিস করতে পারবে না জবি শিক্ষার্থীরা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) যে সকল শিক্ষার্থীর স্নাতক (সম্মান)/ বিবিএ পর্যায়ে ন্যূনতম সিজিপিএ ৩.০০ আছে তারা থিসিস গ্রহণের জন্য আবেদন করতে পারবেন মর্মে একটি পরিপত্র জারি করা হয়েছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. গিয়াস উদ্দিন কর্তৃক স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) স্নাতকোত্তর শ্রেণিতে থিসিস বন্টন নীতিমালা প্রণয়নের জন্য গত ০৫/১২/২০২৫ খ্রি. তারিখে গঠিত কমিটির সিদ্ধান্ত মোতাবেক, একাডেমিক কাউন্সিলের রিপোর্ট সাপেক্ষে জবিতে স্নাতকোত্তর শ্রেণিতে থিসিস বন্টনের নীতিমালা নিম্নে বর্ণিত অনুমোদিত হয়েছে।

১. জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষার্থীর স্নাতক (সম্মান)/বিবিএ পর্যায়ে ন্যূনতম সিজিপিএ ৩.০০ আছে তারা থিসিস গ্রহণের জন্য আবেদন করতে পারবেন।

২. কোনো শিক্ষক স্নাতকোত্তর শ্রেণিতে এক শিক্ষাবর্ষে সর্বোচ্চ ০৩ (তিন) জনের বেশি শিক্ষার্থীর থিসিস সুপারভাইজার হতে পারবেন না।

৩. থিসিস গ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের আবেদনে ন্যূনতম ০৩ (তিন) টি বিষয় (Topic) [যে সব বিষয়ে থিসিস করতে আগ্রহী তা উল্লেখ করতে হবে।

৪. আবেদনকারী শিক্ষার্থীর মেধাক্রম ও বিষয় (Topic) অনুযায়ী/ লটারি/ বিভাগীয় একাডেমিক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তার থিসিস সুপারভাইজার নির্ধারিত হবে।

সংশ্লিষ্ট বিভাগ ক্রম, ১ ও ২-এর শর্তপূরণ সাপেক্ষে এবং ক্রম, ৩ ও ৪-এর আলোকে স্নাতকোত্তর শ্রেণিতে থিসিস বন্টন করতে পারবে বলে পরিপত্রে জানানো হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চীনে জুতার কারখানায় ভয়াবহ ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮

ফার্স্ট ক্লাস সিজিপিএ ছাড়া থিসিস করতে পারবে না জবি শিক্ষার্থীরা

আপডেট সময় ০৪:১৫:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫