চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার চান্দ্রা বাজারস্থ লোহাগড়ারার শ্রী শ্রী কালাচাঁন জিউর আখড়া মন্দিরের ১১৪ তম প্রতিষ্ঠা বাৎসরিক উৎসব উপলক্ষে ২৪ প্রহর ব্যাপী মহানাম যজ্ঞ ও মহোৎসব চলছে।৯ ফেব্রুয়ারি রবিবার ভোর রাত্রে। ব্যাপক ধর্মীয় ভাবগাম্ভীর্য্য ও প্রচুর ভক্তের উপস্থিতির মধ্য দিয়ে সম্পন্ন হওয়া মহোৎসবের মাধ্যমে শুরু হলো যেন এক মহা মিলন মেলার।
৮ ফেব্রুয়ারী উদ্বোধনী অনুষ্ঠানে শ্রী পাঠ ও অধিবাস মঙ্গল ঘট স্থাপন, মোমবাতি প্রজ্বলন,ভক্তিগীতি পরিবেশনের পর সংক্ষিপ্ত পরিসরে স্বাগত বক্তব্য প্রদান করেন মন্দির পরিচালনা কমিটির সভাপতি শ্রী নিরঞ্জন ঘোষ, সাধারণ সম্পাদক শ্রী সমীর চন্দ্র ঘোষ। এর পর অধিবাস কীর্তন পরিচালনা করেন শ্রীযুক্ত উত্তম কুমার গোস্বামী।
মহোৎসবের প্রথম ২য় দিন বাল্য ভোগ,ভোগ আরতি শেষে দূপুরে ও রাতে মহাপ্রসাদ বিতরন করা হয়।
২য় দিনে কমিটি বক্সে আখড়া মন্দির পরিচালনা কমিটির সভাপতি নিরঞ্জন ঘোষ ও সাধারণ সম্পাদক সমীর চন্দ্র ঘোষ, ও সাবেক সাধারণ সম্পাদক মনোরঞ্জন ঘোষ সদস্য শ্যামল চন্দ্র ঘোষ ও উজ্জল গোষ সহ অন্যান্য সদস্যবৃন্দ মিলে মহোৎসবের মোট ৩ দিনের
অনুষ্ঠান সফল ভাবে সম্পন্ন করতে আগত ভক্ত মন্ডলী, পরিচালনা কমিটি ও যুব কমিটির সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা আশা প্রকাশ করেন।
সভায় মন্দির কমিটির নেতৃবৃন্দ বলেন অনেক প্রাচীন এই মন্দিরকে ঢেলে সাজাতে অনেক উন্নয়ন কাজ হাতে নেওয়া হয়েছে।তবে আর্থিক সংকটের কারনে উন্নয়ন কাজ খুব ধীরগতিতে চলছে।তাই দেশ বিদেশে অবস্থানকারী সকল ধনাঢ্য চিত্তবান ভক্তদের সহযোগিতা কামনা করেন তারা এবং এ পর্যন্ত যারা বিভিন্ন অনুদান দিয়ে সহযোগিতা করেছেন তাদের সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
এই মহতী মহানাম সংকীর্তনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ৫ টি কীর্তনিয়া দল নাম সুধা বিতরন করেন। এবং ভক্তদের পদচারনায় অধিবাস সহ ৩ দিন মুখরিত থাকতে দেখা যায় মন্দির প্রাঙ্গন।
শ্যামল সরকারঃ 

























