ঢাকা ০১:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

গাজীপুরে ডেভিল হান্টে গত তিনদিনে আটক ২৪৬ জন

অপারেশন ডেভিল হান্ট অভিযানে গাজীপুরে আরও ৮১ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে গাজীপুর নগর থেকে ৬৯ জন ও জেলা থেকে ১২ জনকে আটক করা হয়। এ নিয়ে গাজীপুরে গত তিন দিনে আটক ও গ্রেপ্তার হলেন ২৪৬ জন।

গাজীপুর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (বিশেষ শাখা) আলমগীর হোসেন সাংবাদিকদের বলেন, মেট্রোপলিটন আটটি থানায় অভিযান চালিয়ে নতুন করে ৬৯ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

গাজীপুরের পুলিশ সুপার চৌধুরী যাবের সাদেক বলেন, ডেভিল হান্ট অভিযানে অব্যাহত রয়েছে। প্রতিদিনই গ্রেপ্তার করা হচ্ছে। নতুন আরও ১২ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া চলমান।

উল্লেখ্য যে, গত শুক্রবার রাতে গাজীপুর মহানগরীর ধীরাশ্রম দক্ষিণখান এলাকায় সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে বৈষম্যবিরোধী ছাত্রদের হামলা করা হয় এবং তাদের আটকে মারধর করা হয়। এতে ১৫ জন শিক্ষার্থী আহত হন। এ ঘটনার পরদিন শনিবার বৈষম্যবিরোধী আন্দোলনের গাজীপুরের আহ্বায়ক আবদুল্লাহ মোহিত বাদী হয়ে গাজীপুর সদর থানায় মামলা করেন। মামলায় ২৩৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২০০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চীনে জুতার কারখানায় ভয়াবহ ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮

গাজীপুরে ডেভিল হান্টে গত তিনদিনে আটক ২৪৬ জন

আপডেট সময় ০১:২৯:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫