ঢাকা ০৩:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

কুমিল্লায় বিজিবি’র অভিযানে দেড় কোটি টাকার ভারতীয় মোবাইল ফোন ও ডিসপ্লে জব্দ

কুমিল্লা জেলার সীমান্ত এলাকা থেকে বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী (বিজিবি) কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর সদস্যরা এক কোটি চুয়ান্ন লক্ষ তেষট্টি হাজার সাতশত টাকা মূল্যের অবৈধ ভারতীয় মোবাইল ফোন ও মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এ এম জাহিদ পারভেজ।

সোমবার (১০ ফেব্রুয়ারী) কুমিল্লা ব্যাটালিয়নের অধীনস্থ আমানগন্ডা বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় নোয়াপুর নামক স্থানে বিজিবি সদস্যরা সীমান্ত থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় ১০৯টি বিভিন্ন প্রকারের ভারতীয় মোবাইল ফোন এবং ২,৭০০টি মোবাইল ফোনের ডিসপ্লে উদ্ধার করে। জব্দকৃত এসব পণ্যের মোট মূল্য প্রায় ১ কোটি ৫৪ লক্ষ টাকা।

বিজিবি সূত্রে জানা গেছে, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) তাদের দায়িত্বপ্রাপ্ত সীমান্ত এলাকায় দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি পেশাদারিত্বের সাথে আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এবারের অভিযানও সেই ধারাবাহিকতার অংশ।

জব্দকৃত সকল অবৈধ দ্রব্যসামগ্রী কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে বলে বিজিবি সূত্রে নিশ্চিত করা হয়েছে।

স্থানীয়রা বিজিবি’র এই অভিযানের প্রশংসা করে বলেছেন, সীমান্তে অবৈধ পণ্য চলাচল রোধে বিজিবি’র কঠোর অবস্থান দেশের অর্থনীতি ও নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

কুমিল্লায় বিজিবি’র অভিযানে দেড় কোটি টাকার ভারতীয় মোবাইল ফোন ও ডিসপ্লে জব্দ

আপডেট সময় ১২:১৩:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫