ঢাকা ০৩:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

যৌথবাহিনীর অভিযানে ১৬ কেজি গাঁজাসহ ৩ জন গ্রেপ্তার

হবিগঞ্জের চুনারুঘাটে পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযানে ১৬ কেজি গাঁজাসহ ৩ জন গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার আসোড়াইল গ্রামের হাজী ছুন্নু মিয়ার ছেলে রুকু মিয়া (৩৬) হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার চিমটিবিল এলাকার শুকুর আলীর ছেলে মো: শাহিন মিয়া (৩৫) ও দুধ পাতিল এলাকার ওমর আলীর ছেলে মো: রাজন মিয়া (২০)। সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে সেনাবাহিনী পক্ষ থেকে আটককৃদেরকে চুনারুঘাট থানায় হস্তাস্তর করা হয়। এর আগে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর ল্যান্স কর্পোরাল সাইদুল ইসলাম সোর্সের তথ্যে ক্যাপ্টেন তাজওয়ার আমিনের নেতৃত্বে ওসি নুর আলম সহ চুনারুঘাট থানা পুলিশ নিয়ে উপজেলার চন্ডিছড়া এলাকায় অভিযান পরিচালিত হয়। এ অভিযানে রুকু মিয়া ও শাহিন মিয়াকে ১৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়েছে। অপরদিকে চুনারুঘাট থানার ওসি নুর আলমের নেতৃত্বে আইতন এলাকায় আরেকটি অভিযান চালানো হয়। এ অভিযানে ৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয় উপজেলার দুধ পাতিল এলাকার ওমর আলীর ছেলে মো: রাজন মিয়াকে (২০)। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে চুনারুঘাট থানায় মাদক আইনে মামলা হয়েছে। চুনারুঘাট থানার ওসি নুর আলম এসব তথ্য নিশ্চিত করে বলেন, বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা হচ্ছে। তারই অংশ হিসেবে যৌথ বাহিনীর সহযোগিতায় চন্ডিছড়া ও আইতন এলাকায় অভিযানে ১৬ কেজি গাঁজাসহ ৩ জন গ্রেপ্তার হয়েছে। অপরাধ দমনে অভিযান অব্যাহত থাকবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

যৌথবাহিনীর অভিযানে ১৬ কেজি গাঁজাসহ ৩ জন গ্রেপ্তার

আপডেট সময় ০৯:১৫:৪৮ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫