ঢাকা ০৫:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

কুমিল্লায় ডেভিল হান্ট অভিযানে তিন আ. লীগ নেতা আটক

কুমিল্লার বুড়িচংয়ে তিন আওয়ামী লীগ নেতাকে আটক করেছে থানা পুলিশ। রবিবার দিবাগত রাতে তাদের আটক করা হয়।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

আটকৃত হলেন, কুমিল্লা জজ কোর্টের আইনজীবী ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এড. রেজাউল করিম খোকন, আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. রেজাউল করিম, মোকাম ইউনিয়নের আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. জামাল হোসেন।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর মামলার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে রেজাউল ও জামালকে রবিবার রাতে বুড়িচং থানা পুলিশ আটক করে। এদিকে আইনজীবী রেজাউল করিম খোকনকে কুমিল্লা গোয়েন্দা পুলিশ (ডিবি) আটক করে।

মঙ্গলবার সকালে কুমিল্লা কোর্টের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হবে বলে জানান ওসি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চীনে জুতার কারখানায় ভয়াবহ ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮

কুমিল্লায় ডেভিল হান্ট অভিযানে তিন আ. লীগ নেতা আটক

আপডেট সময় ০৯:০৬:৫৭ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫