গাজীপুরের আবাসিক হোটেলগুলোতে আবারও নোংরামির অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা গেছে, কিছু হোটেল তাদের ব্যবসার আড়ালে অবৈধ ও অনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছে। এতে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে।
হোটেল মুন, হোটেল রেইনবো, হোটেল মুন এর আগের বিল্ডিং সহ আসে পাশে কয়েকটি যায়গায় এমন কাজ চলছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কিছু হোটেল মাদক পাচার, অবৈধ মেলামেশা এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের আখড়া হয়ে উঠেছে। বিশেষ করে রাতের বেলা এসব হোটেলে অপরাধপ্রবণ ব্যক্তিদের যাতায়াত বেড়ে যায়। স্থানীয় এক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “এসব হোটেলের কারণে এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা কঠিন হয়ে পড়েছে। আমাদের শিশু ও নারীদের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।”
পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি বেশ কয়েকটি অভিযান চালিয়ে কিছু হোটেল থেকে দেহ ব্যাবসাই দের আটক করা হয়েছে। এছাড়াও বেশ কয়েকজন দালাল দেরও আটক করা হয়েছে। তবে স্থানীয়রা অভিযোগ করেছেন, কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে এসব হোটেল তাদের অবৈধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।
এ বিষয়ে কোনাবাড়ি থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম এর সাথে মুঠো ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি।
স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি সাধারণ মানুষের দাবি, অবিলম্বে এসব হোটেলের তদন্ত করে দোষীদের কঠোর শাস্তি দেওয়া হোক। পাশাপাশি, হোটেল ব্যবসায় নিয়মিত মনিটরিং জোরদার করারও আহ্বান জানানো হয়েছে।
এদিকে, গাজীপুরের আবাসিক হোটেল মালিক সমিতির পক্ষ থেকে এসব অভিযোগকে ‘অতিরঞ্জিত’ বলে উল্লেখ করা হয়েছে। তারা দাবি করেছেন, কয়েকটি বিচ্ছিন্ন ঘটনাকে বড় করে তুলে তাদের ব্যবসায় ক্ষতি করার চেষ্টা চলছে।
এলাকার শান্তিপ্রিয় বাসিন্দারা আশা করছেন, দ্রুতই প্রশাসনের কঠোর পদক্ষেপে এই নোংরামির অবসান ঘটবে এবং এলাকায় শান্তি ফিরে আসবে।
আমাদের মার্তৃভূমি ডেস্ক : 























