সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণে নানা অসংগতি থাকলেও চিলাই নদীর পাড় ঘেঁষে নাইন্দার হাওরের ফসল রক্ষা বাঁধের ২১নং পিআইসির কাজ চলছে। পিআইসির সভাপতি মুর্শিদ আলম জানিয়েছেন ২১ নং পিআইসিটি চিলাই নদীর তীর ঘেঁষে হওয়ায় বরাদ্দের সাথে কাজের মিল নেই। বরাদ্দ বেশি হলে নদীর আঁকাবাকা স্থানে ও ক্লোজারে বাঁশের খুটি গেরে জিও ব্যাগে বালু দিয়ে ফেললে বাঁধটি শক্তিশালী হতো। পাহাড়ি ঢল থেকে বাঁধটি ঝুঁকি মুক্ত হত। এদিকে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কতৃক ২৮ শে ফেব্রুয়ারী বেধে দেওয়া সময়ের পূর্বেই কাজ শেষ হবে বলে জানিয়েছেন ২১নং পিআইসির সভাপতি মুর্শিদ আলম।
১০ ফেব্রুয়ারী সরেজমিনে ২১নং পিআইসির হাওর রক্ষা বাঁধ পরিদর্শন কালে দেখা যায় বাঁধের কাজ দ্রুত গতিতে চলছে। মাটি ভরাটের পর বাঁধ-সলিং ও ঘাস লাগানোর হবে।
পিআইসির সভাপতি মুর্শিদ আলম বলেন,
পাউবোর বেদে দেওয়া সময়ের মধ্যে শত ভাগ কাজ শেষ করবো। কাজের তুলনায় বরাদ্দ কম। অনেক দুর থেকে মাটি আনতে হয়। নদীঘেষা বাঁধ হওয়ায় অনেক জায়গায় জিও ব্যাগ ও বাঁশের খুটির প্রয়োজন ছিল। এগুলোর গুরুত্ব কতৃপক্ষ ভাবার বিষয়।
হাওরের ফসল রক্ষা বাঁধের তদারকির দায়িত্বে থাকা উপসহকারী প্রকৌশলী সাদ্দাম হোসেন জানান দোয়ারাবাজার উপজেলার সব কটি বাঁধের কাজ দ্রুত গতিতে চলছে। এদিকে নাইন্দার হাওরের ২১নং পিআইসির মাটি ভরাটের কাজ শেষ পর্যায়ে রয়েছে।
দোয়ারাবাজার সুনামগঞ্জ প্রতিনিধিঃ 

























