ঢাকা ০১:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

তীব্র যানজটে ভোগান্তির শিকার জাবির ভর্তিচ্ছু শিক্ষার্থীরা অনেকেই দিতে পারেনি পরিক্ষা

  • জাবি প্রতিনিধি
  • আপডেট সময় ০৭:১৭:৪০ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫
  • ৬৬৬ বার পড়া হয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে৷ আজ (৯ ফেব্রুয়ারী) ডি ইউনিটের অধীন জীববিজ্ঞান অনুষদের ছাত্রীদের পরীক্ষার মধ্য দিয়ে এবারের ভর্তি পরীক্ষা শুরু হয়৷ তবে ঢাকা-আরিচা মহাসড়কে তীব্র যানজটের কারণে ভোগান্তিতে পড়তে হয়েছে আগত ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের৷

রবিবার সকাল ৯ টায় প্রথম শিফটের পরীক্ষা শুরু হয়৷ এদিন সকাল ৯ টা থেকে দুপুর ৩ টা পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়কের সাভার থেকে নবীনগর পর্যন্ত প্রায় ৯ কিলোমিটার ব্যাপী তীব্র যানজটের সৃষ্টি হয়৷

এতে ভোগান্তিতে পড়েন আগত ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকরা। অনেক শিক্ষার্থী যানজটের কারণে নির্দিষ্ট সময়ে পৌঁছাতে না পেরে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে নি৷ আবার অনেকে নির্ধারিত সময়ের ১৫-২০ মিনিট দেরীতে পরীক্ষার হলে প্রবেশ করেন৷ তাদের সাথে কথা বলে জানা যায়, পূর্বনির্ধারিত সময়ে রওনা দিলেও তীব্র যানজটের কারণে সময়মতো আসতে পারেন নি। অনেকে সাভার থেকে গাড়ি থেকে নেমে প্রায় দুই-তিন কিলোমিটার হেঁটে রওনা বিশ্ববিদ্যালয়ে পৌঁছান ।

নারায়নগঞ্জ থেকে আসা এক ভর্তিচ্ছু শিক্ষার্থীর অভিভাবক বলেন, মহাসড়কের গাড়ির জ্যামের কারণে আমি মেয়েকে নিয়ে আসতে দেরি করে ফেলেছি। ৯টায় পরিক্ষা এখন বাজে ৯.৪৫। এমুহূর্তে কি কোনো ভাবে তাকে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা যাবে। আপনারা কি কেনো সহযোগিতা করতে পারবেন এই বিষয়ে।

ভর্তি পরীক্ষায় দায়িত্বে থাকা মোহাম্মদ আলী চিশতী নামে এক স্বেচ্ছাসেবী বলেন, বিগত ৫,৭ বছরের এমন যানজট দেখি নি৷ কতগুলো স্বপ্ন চোখের সামনে ধ্বংস হতে দেখলাম। এক অভিভাবক আকুতি নিয়ে বলেন, বাবা তোমার হাতে পায়ে ধরি আমার মেয়েকে একটু দিয়ে আসো । ১৫ মিনিট দেরী করে আসা এক আপু বলেছে আল্লাহর দোহাই লাগে আমাকে কেউ সাহায্য করেন । কেঁদে কেঁদে এক আপু বলছে আমি কী পরীক্ষা দিতে পারবো না ভাইয়া ? একজন শিক্ষার্থী ৫ কিলোমিটার হেঁটে এসে ৩০ মিনিট পর পরীক্ষায় বসতে হয় সে কী ভালোভাবে পরীক্ষা দিতে পারবে ? কতো মানুষ আজকে পরীক্ষা দিতে পারে নি তার ধারণা নেই । কতো মানুষের স্বপ্ন গাড়িতে বসেই শেষ হয়ে গেছে জানা নেই।

এ বিষয়ে জানতে চাইলে সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সওগাতুল আলম বলেন, আজকে ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে সাভার থেকে নবিনগর পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়েছিলো। আমরা যানজট নিরসনে ট্রাফিক পুলিশ ডিপ্লয় করেছিলাম। তারা সন্ধ্যা পর্যন্ত কাজ করছেন। আগামীকাল থেকে কিভাবে আরো কার্যকর ভাবে যানজট নিরসন করা যায় সে ব্যাপারে আমাদের সভা ডাকা হয়েছে। আগামীকাল থেকে মহাসড়কে সেনাবাহিনী উপস্থিত থাকবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম রাশিদুল আলম বলেন, আমরা ভর্তি পরীক্ষা শুরুর আগেই পুলিশ প্রশাসন এবং হাইওয়ে পুলিশকে যানজট নিরসনে পদক্ষেপ গ্রহণের জন্য জানিয়েছিলাম। আজ সন্ধ্যা সাড়ে সাতটায় সমন্বিত সভা আছে একটি। সেখানে বিশ্ববিদ্যালয় প্রশাসন, হাইওয়ে পুলিশ এবং সেনাবাহিনীর প্রতিনিধিবৃন্দ উপস্থিত থাকবেন। আশা করি আগামীকাল থেকে আর কোনো সমস্যা থাকবেনা।
বিশ্ববিদ্যালয়ের গেইটগুলোতে অটোরিকশার উপস্থিতির বিষয়ে তিনি বলেন, আমরা এ বিষয়ে অবগত ছিলাম না। বিষয়টি জানানোর জন্য ধন্যবাদ। কাল থেকে আমরা এবিষয়ে ব্যবস্থা গ্রহণ করবো।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চীনে জুতার কারখানায় ভয়াবহ ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮

তীব্র যানজটে ভোগান্তির শিকার জাবির ভর্তিচ্ছু শিক্ষার্থীরা অনেকেই দিতে পারেনি পরিক্ষা

আপডেট সময় ০৭:১৭:৪০ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫