নওগাঁ এবং ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার, জনাব মোস্তাফিজুর রহমান ধামইরহাট, নওগাঁ অদ্য ০৮.০২.২০২৫ ইং তারিখ রোজ শনিবার, সময় সকাল ১১.৩০ ঘটিকায় উপজেলা অডিটোরিয়ামে ধামইরহাট উপজেলার একাধিক ব্যাংক (কৃষি উন্নয়ন ব্যাংক, জনতা ব্যাংক পিএলসি ও অন্যান্য) বিভিন্ন শাখার দায়েরকৃত সার্টিফিকেট মামলাগুলোর দ্রুত নিষ্পত্তির জন্য উন্মুক্ত গণশুনানী আয়োজন করেন। উক্ত গণশুনানিতে ৭২ জন খাতক বা দেনাদার উপস্থিত ছিলেন এবং দ্রুত তাদের দেনা পরিশোধ করার প্রতিশ্রুতি প্রদান করেন। গণশুনানিতে অংশ নিয়ে তাৎক্ষণিকভাবে ৩ জন দেনাদার মোট ১’০৯’০০০/- (এক লখ নয় হাজার) টাকা পরিশোধ করেন। শুনানিতে অংশ নেওয়া বাকিদের সময়সীমা বেঁধে দেন। তিনি ব্যাংক কর্তৃপক্ষকে অনাদায়ী খাতক বা দেনাদারদেরকে দ্রুত তাগাদার নির্দেশ দিয়ে সার্টিফিকেট মামলার উন্মুক্ত গণশুনানির সমাপ্তি ঘোষণা করেন।*বাকী ৬৯ জন ঋণ গ্রহীতাকে মাসিক কিস্তি নির্ধারণ করে ঋণ পরিশোধ করার নির্দেশনা প্রদান করেন।
সংবাদ শিরোনাম ::
কৃষি ঋণ নিষ্পত্তির লক্ষ্যে গন শুনানি
-
মো আব্দুর রাজ্জাক রাজু - আপডেট সময় ০৬:০০:০৮ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫
- ৬৬৬ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ


























