গতকাল ৮ ফেব্রুয়ারি ২০২৫ (শনিবার) নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সোহরাওয়ার্দী কলেজ শাখার সহ-সভাপতি ইমরান হোসেন ইমুকে পুরান ঢাকার লক্ষীবাজার থেকে গ্রেফতার করেছে সূত্রাপুর থানা পুলিশ। ছাত্রলীগ নেতা ইমু গাইবান্ধা,ফুলছড়ি, মধ্য উড়িয়ার মো: আলী ও হেলেনা বেগমের ছেলে। তিনি পুরান ঢাকার সোহরাওয়ার্দী কলেজে সমাজকর্ম বিভাগের ১৭-১৮ সেশনের ছাত্র।
৫ই আগস্ট (মঙ্গলবার)সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাবার পর একে-একে সব নেতা-কর্মী পালিয়ে যায় এবং আত্মগোপনে চলে যায়। তখন থেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের বিচার নিশ্চিত করতে পুলিশ আসামিদের গ্রেফতারের চেষ্টা করছে।
তদন্তকারী কর্মকর্তা এস আই ফরহাদ তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন এবং তিনি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়। মামলা নম্বর ২ (২০/৮/২৪) এবং মামলার বাদি নাসরিন বেগম।
এ বিষয়ে অফিসার ইনচার্জ মোঃ সাইফুল বলেন, ইমরান হোসেন ইমু কে গোপন তথ্যের মাধ্যমে পুরান ঢাকার লক্ষীবাজার থেকে গ্রেফতার করা হয় এবং ৯ ফেব্রুয়ারি (রবিবার) তাকে আদালতে চালান দেওয়া হবে।
রিপন খন্দকার, ক্যাম্পাস প্রতিনিধি 

























