ঢাকা ০৬:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

জাবির দেয়ালে বামপন্থী গুপ্ত সংগঠন সর্বহারা পার্টির পোস্টার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বামপন্থী সশস্ত্র গুপ্ত সংগঠন পূর্ব বাংলার সর্বহারা পার্টির পোস্টার সাটানো অবস্থায় দেখা গেছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ভবনের পেছনে কলা ও মানবীকি অনুষদের এক্সটেনশন ভবনের জন্য নির্ধারণ করা স্থানের টিনের দেয়ালে এ পোস্টার দেখা যায়।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, গত বৃহস্পতিবার সকাল থেকে এ পোস্টারগুলো দেখা যাচ্ছে। তবে কে বা কারা পোস্টার সাটিয়েছেন তা জানা যায়নি। শনিবার সকালে সরেজমিনে গিয়েও দুই ধরনের মোট ৮টি পোস্টার দেখা যায়। তাদের মতে, রাতের আধারে এ পোস্টারগুলো লাগানো হয়েছে।

প্রথম পোস্টারে লেখা রয়েছে, ‘দুনিয়ার সর্বহারা ও নিপীড়িত জাতি, জনগণ এক হও! ২ জানুয়ারি, ২০২৫ পার্টি-প্রতিষ্ঠাতা ও মহান নেতা কমরেড সিরাজ সিকদার এর-৫০তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করুন। কমরেড সিরাজ সিকদারের বিপ্লবী ঐতিহ্যকে ভিত্তি করুন! তাঁর দুর্বলতা ও ত্রুটিকে অতিক্রম করুন! গ্রামাঞ্চল, কৃষি-বিপ্লব ও গণযুদ্ধকে কেন্দ্র করে বিপ্লবী রাজনীতিকে এগিয়ে নিয়ে চলুন। মার্কসবাদ-লেনিনবাদ-মাওবাদ-জিন্দাবাদ!’

এছাড়া অপর পোস্টারে লেখা রয়েছে, ‘সর্বহারা পার্টির ৫ম জাতীয় কংগ্রেস ২০২৪-এর ডাক, মার্কন পশ্চিমা সাম্রাজ্যবাদের দালাল ও সেনা-এনজিও-বুদ্ধিজীবী-বড় ধনীদের ‘অন্তর্বতী সরকার’ শ্রমিক-কৃষক-সাধারণ জনগণের সরকার নয়, বিপ্লবী গণক্ষমতা প্রতিষ্ঠার লড়াই অব্যাহত রাখা, মাওবাদীগণ, ঐক্যবদ্ধ হোন! পূর্ববাংলার মাওবাদী আন্দোলনের পাঁচ দশক অভিজ্ঞতার সারসংকলন করুন! গ্রাম-ভিত্তিক গণযুদ্ধ গড়ে তুলুন। মার্কিন, চীন, রশিয়া, ইইউসহ সব সাম্রাজ্যবাদ-নিপাত যাক! ভারতীয় সম্প্রসারণবাদ-নিপাত যাক! মাওবাদ-জিন্দাবাদ। নয়া গণতান্ত্রিক বিপ্লব-জিন্দাবাদ গণযুদ্ধ-জিন্দাবাদ।’

জানা যায়, পূর্ব বাংলার সর্বহারা পার্টি একটি মাওবাদী রাজনৈতিক দল। এটি ১৯৬৮-৬৯ সালে সিরাজ সিকদারের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়। দলটি সশস্ত্র বিপ্লবের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় চেতে চায়। স্বাধীনতা যুদ্ধের আগে ও পরে দলটি গেরিলা যুদ্ধের মাধ্যমে কার্যক্রম চালায়। তবে ১৯৭৫ সালের পর বিভিন্ন দলে বিভক্ত হয়ে পড়ে। দলটি বর্তমানে গোপনে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছে।

সশস্ত্র সংগঠনের পোস্টারিংয়ের বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, ‘আমরা পোস্টারের বিষয়ে অবগত হয়েছি। এ বিষয়ে আমরা পুলিশ প্রশাসনের সাথে যোগাযোগ করেছি। তারা ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেনএবং বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে গোয়েন্দা ব্যবস্থা জোরদারের বিষয়েও কথা বলেছি।”

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

জাবির দেয়ালে বামপন্থী গুপ্ত সংগঠন সর্বহারা পার্টির পোস্টার

আপডেট সময় ০৭:৩৯:৪৪ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫