যশোর কমিউনিটির প্রীতি সম্মেলন ও উদ্যোক্তা মেলার অনুষ্ঠান হয়েছে।
শনিবার ( ৮ ফেব্রুয়ারী) সকাল থেকে বিকাল পর্যন্ত কমিউনিটি’র উদ্যোগে বিনোদিয়া ফ্যামিলি পার্কে এ অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে দাবি করেন তারা যশোরকে আগামী ২০৫১ সালের ভীষণকে সামনে কাজ করবে সংগঠন এবং যশোর সিটি কর্পোরেশন ও রেজিস্ট্রি ভবনকে রক্ষা করে জুলাই বিপ্লবের স্মৃতিঘর করার দাবী করেন। এছাড়া এক হাজার শয্যা বিশিষ্ট যশোর মেডিকেল কলেজ হাসপাতাল, বিশেষায়িত ক্যান্সার হাসপাতাল এবংকৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতের প্রস্তাবনা তুলে ধরেন।
অনুষ্ঠানে যশোর কমিউনিটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডা. রাইয়ান হাসারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর জেলা পুলিশ সুপার জিয়াউদ্দিন আহমেদ। তিনি যশোর কমিউনিটির সামাজিক কাজসমূহের ভূয়সী প্রশংসা করেন এবং যশোর কমিউনিটির পাশে থাকার প্রত্যয় ব্যাক্ত করেন।
এদিকে যশোর কমিউনিটির ২০২৫-২৬ সেশনের অনুমোদিত কেন্দ্রীয় কমিটি হয়েছেন, প্রেসিডেন্ট ডা. রাইয়ান হাসার, ভাইস প্রেসিডেন্ট জিহাদ হোসেন, কামরুন্নাহার নিপা, ফেরদৌস হাবিব কলিন্স এবং মেসবাহুর রহমান, জেনারেল সেক্রেটারি ফেরদৌস পরশ, জয়েন্ট সেক্রেটারি শেখ সানজিদা ইয়াসমি, সাজিদ সরোয়ার এবং বি এম শাহজালাল আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক মাসুম বিল্লাহ, যুগ্ম সাংগঠনিক সম্পাদক ফেরদাউস হাসান জাকির,
যুগ্ম সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম মুন্না, মুখপাত্র শেখ মুমতাহিনা লুবা, অর্থ সম্পাদক সৈয়দ সাইদুজ্জামান, যুগ্ম অর্থ সম্পাদক আবির হাসান, দপ্তর সম্পাদক মিকাইল হুসাইন, প্রচার সম্পাদক ফাহাদ আল তাজিম, যুগ্ম প্রচার সম্পাদক শফিকুল,
সমাজকল্যাণ সম্পাদক মুহাম্মাদ রায়হান হুসাইন,
যুগ্ম সমাজকল্যাণ সম্পাদক ডা. সাগর মাহমুদ, প্রবাসী কল্যাণ সম্পাদক আব্দুস সবুর,
সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক রশ্নী কাজী, যুগ্ম সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সোনালী ফারনাজ,
শিক্ষা ও ক্রীড়া সম্পাদক সাজনুশ হোসেন,
যুগ্ম শিক্ষা ও ক্রীড়া সম্পাদক ডা. মাহমুদ হাসান এবং
মিডিয়া বিষয়ক সম্পাদক সাংবাদিক মনিরুজ্জামান মনির। সদস্য ইমরান হোসাইন, শাহরিয়ার খান শাহেদ,মাহমুদা পারভিন তৃপ্তি, সুমি ইমরান, আব্বাস উদ্দিন, শামীম হোসেন এবং আরিফ ফয়সাল।
প্রেসিডেন্ট ডা. রাইয়ান হাসার যশোর কমিউনিটির নবনির্বাচিত জেনারেল সেক্রেটারি ফেরদৌস পরশ যশোরের আইনশৃঙ্খলা রক্ষার জন্য পুলিশ সুপারের সহযোগিতা কামনা করেন।
সংবাদ শিরোনাম ::
কমিউনিটির প্রীতি সম্মেলন ও উদ্যোক্তা মেলা
-
মনিরুজ্জামান মনির - আপডেট সময় ০৬:১৩:২৫ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫
- ৬৫৪ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ


























