ঢাকা ১০:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

মাদারীপুরে গোসল করতে নেমে নিখোঁজ ভাইবোনের মরদেহ উদ্ধার

  • অপূর্ব দাস
  • আপডেট সময় ০৪:২৩:০৭ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫
  • ৬৩৩ বার পড়া হয়েছে

মাদারীপুরে নিখোঁজের তিন দিন পর কুমার নদ থেকে ভাই-বোনের ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকালে শহরের থানতলি এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

ওই শিশুরা হলো বরিশালের গৌরনদী উপজেলার লিটন মাতুব্বরের মেয়ে কুলসুম আক্তার (১২) ও ছেলে মিরাজ মাতুব্বর (৭)। তারা মাদারীপুর শহরের তরমুগরিয়া এলাকায় ভাড়া বাসায় পরিবারের সঙ্গে থাকত। ওই শিশুরা স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী ছিল। এর আগে গত বুধবার দুপুরে শহরের তরমুগরিয়া হাইক্কারমার ঘাট এলাকায় কুমার নদে গোসলে নেমে এই দুই ভাইবোন নিখোঁজ হয়।
ফায়ার সার্ভিস ও স্থানীয় কয়েকজন বাসিন্দার সূত্রে জানা গেছে, গত বুধবার মাদ্রাসা থেকে পাশের কুমার নদে গোসল করতে যায় কুলসুম ও মিরাজ। বেলা একটার দিকে তারা গোসলে নেমে নিখোঁজ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল তাদের সন্ধানে নদের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করে। তবে বিকেল পাঁচটা পর্যন্ত শিশুদের কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে আজ সকালে দুই ভাইবোনের মরদেহ ঘটনাস্থল থেকে ৫০০ মিটার দূরে থানতুলি এলাকায় ভেসে উঠে। স্থানীয় লোকজন বিষয়টি দেখতে পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়।
লিটন মাতুব্বর ও মিনোয়ারা বেগমের তিন মেয়ে ও এক ছেলে। একসঙ্গে দুই সন্তানের লাশ উদ্ধারের ঘটনায় পরিবারটিতে মাতম চলছে। শিশুদের বাবা লিটন আহাজারি করে বলেন, ‘আমি তো কোনো অন্যায় কাজ করি না। আমি কীভাবে এই মৃত্যু মেনে নিব!’

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। পরিবার যদি চায়, তাহলে লাশের ময়নাতদন্ত করা হবে। না হলে লাশগুলো পরিবারকে বুঝিয়ে দেওয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চীনে জুতার কারখানায় ভয়াবহ ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮

মাদারীপুরে গোসল করতে নেমে নিখোঁজ ভাইবোনের মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৪:২৩:০৭ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫