ঢাকা ১০:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

চুনারুঘাটে শেখ মুজিবের ম্যুরাল ভেঙে মানচিত্রের ছবি টাঙ্গিয়েছে বিক্ষুব্ধ ছাত্রজনতা

চুনারুঘাটে শেখ মুজিবের ম্যুরাল ভেঙে মানচিত্রের ছবি টাঙ্গিয়েছ দিয়েছে বিক্ষুব্ধ ছাত্রজনতা। গত বৃহস্পতিবার রাত ১০টায় পৌর শহরের শহীদ মিনারের পূবর্দিকে স্থাপিত ম্যুরাল ভাঙেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ও সাধারণ মানুষ৷ এতে শত শত ছাত্রজনতা অংশ নেন। এ সময় ম্যুরালের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতির কিছু অংশ বড় হাতুড়ি ও ধাতব বস্তু দিয়ে বিকৃত করে দেওয়া হয়। যদিও ম্যুরালের মূল অবকাঠামো প্রায় অপরিবর্তিতই রয়েছে। এর আগে গত ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ছাত্র-জনতা ম্যুরালের ছবি হাতুড়ি দিয়ে ভাঙচুর করেছিল। পরে গত বৃহস্পতিবার রাতে চুনারুঘাটের ছাত্র জনতা চুনারুঘাটের মানচিত্র নামে নতুন নামকরণ করে ব্যানার টানিয়ে দেওয়া হয়েছিল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য তোফাজ্জল মিয়া বলেন, শেখ মুজিবের ম্যুরালগুলো ফ্যাসিবাদের প্রতীক। এগুলোকে বিগত সময়ে অতি ভক্তি দেখাতে দেখাতে স্রষ্ট্রার পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছিল। এই প্রতীকগুলো দেখে আগামীতে যাতে কেউ ফ্যাসিবাদে অনুপ্রাণিত না হয় সেজন্য আমরা এগুলো ভেঙে দিয়েছি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চীনে জুতার কারখানায় ভয়াবহ ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮

চুনারুঘাটে শেখ মুজিবের ম্যুরাল ভেঙে মানচিত্রের ছবি টাঙ্গিয়েছে বিক্ষুব্ধ ছাত্রজনতা

আপডেট সময় ১১:০৫:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫