মাদারীপুরের শিবচরে সরিষাক্ষেত থেকে ভ্যানচালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার কাদিরপুর মুন্সীকান্দি গ্রামে মরদেহটি উদ্ধার হয়।
নিহতের নাম মিজান গাজী (২২)। তিনি শিবচরের উমেদপুরের চরকাচিকাটার লাভলু গাজীর ছেলে।
জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সকালে ভ্যান নিয়ে বের হয় মিজান গাজী। প্রতিদিন রাত ৯টায় বাড়ি ফেরার কথা থাকলেও বাড়ি ফেরেনি। পরিবারে লোকজন রাতভর বিভিন্ন জায়গায় খোজাখুজি করে পায়নি। সকালে উপজেলার কাদিরপুরের ভুট্টাক্ষেতের পাশে গলাকাটা মরদেহে পাওয়া গেছে এমন খবরে পরিবারের লোকজন এসে তাদের পরিবার মিজান গাজীকে সনাক্ত করে। হত্যাকারীরা মিজান গাজীকে হত্যা করে ভ্যানটি নিয়ে গেছে বলে পুলিশ ও পরিবারের ধারনা।
শিবচর থানা অফিসার ইনচার্জ মোঃ রতন শেখ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে সুরতহাল করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ এসে পরিদর্শন করে। এ ঘটনায় দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
অপূর্ব দাস 

























