ঢাকা ১২:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ইবিতে উৎসবমুখর পরিবেশে সিআরসির চড়ুইভাতি অনুষ্ঠান

  • ইবি প্রতিনিধি
  • আপডেট সময় ০৮:৫৫:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫
  • ৬৪৪ বার পড়া হয়েছে

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে অনন্য এক চড়ুইভাতি অনুষ্ঠানের আয়োজন করেছে সামাজিক সংগঠন ‘কাম ফর রোড চাইল্ড’ (সিআরসি)।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দিনব্যাপী ইসলামী বিশ্ববিদ্যালয়ের মীর মুগ্ধ সরোবরে স্বেচ্ছাসেবী সংগঠনটি এ অনুষ্ঠানের আয়োজন করে। চড়ুইভাতিতে সিআরসি স্কুলের সুবিধাবঞ্চিত শিশুরা অংশগ্রহণ করে, যা পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে। সদস্য এবং স্কুলের শিশুদের জন্য আলাদা খেলাধুলার আয়োজন ছিল, যেখানে সবাই আনন্দঘন মুহূর্ত কাটায়। বিশেষভাবে, নবীন সদস্য ও স্কুলের বাচ্চাদের সমন্বয়ে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়, যা চড়ুইভাতির মূল আকর্ষণ হয়ে ওঠে।

এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান, সংগঠনটির বর্তমান মো. ইমদাদুল হক এবং সহ-সভাপতি হাসিবুর রহমান।

এ সময় সংগঠনটির সাধারণ সম্পাদক মশিউর রহমান বলেন, “আমাদের লক্ষ্য শুধু সহায়তা করা নয়, বরং শিশুদের জন্য একটি সুন্দর পরিবেশ তৈরি করা, যেখানে তারা আনন্দ পেতে পারে। এই আয়োজন সদস্যদের আরও দায়িত্বশীল করে তুলবে এবং সামাজিক কাজের প্রতি আগ্রহ বাড়াবে।”

সংগঠনের সভাপতি মো. ইমদাদুল হক বলেন, “সিআরসি সবসময় সুবিধাবঞ্চিত শিশুদের পাশে থাকার চেষ্টা করে। এই চড়ুইভাতি শুধুমাত্র একটি উৎসব নয়, বরং এটি সদস্যদের মধ্যে সংহতি তৈরি করে এবং শিশুদের জন্য একটি আনন্দদায়ক দিন উপহার দেয়।”

চড়ুইভাতির পুরো আয়োজনটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় এবং এটি অংশগ্রহণকারীদের জন্য একটি স্মরণীয় দিন হয়ে থাকবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চীনে জুতার কারখানায় ভয়াবহ ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮

ইবিতে উৎসবমুখর পরিবেশে সিআরসির চড়ুইভাতি অনুষ্ঠান

আপডেট সময় ০৮:৫৫:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫