ঢাকা ০৬:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

বেরোবিতে শেখ হাসিনার ছবি সংবলিত ডাস্টবিন স্থাপন শিক্ষার্থীদের

  • বেরোবি প্রতিনিধি
  • আপডেট সময় ০৬:৪৯:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫
  • ৭৪০ বার পড়া হয়েছে

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) শিক্ষার্থীরা ফ্যাসিবাদবিরোধী প্রতীক হিসেবে নতুন ডাস্টবিন স্থাপন করেছেন, যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ব্যবহার করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন, প্রশাসনিক ভবন ও প্রধান ফটকসহ বিভিন্ন স্থানে এসব ডাস্টবিন স্থাপন করা হয়। শিক্ষার্থীদের দাবি, এটি শুধুমাত্র পরিষ্কার-পরিচ্ছন্নতার প্রতীক নয়, বরং স্বৈরশাসনের বিরুদ্ধে তাদের অবস্থানের প্রতিফলন।

বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সিয়াম মণ্ডল বলেন, “ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছিল। বিপ্লবী ছাত্রজনতার গণঅভ্যুত্থানে তার পতনের পর শিক্ষার্থীরা দেখিয়ে দিয়েছে তার স্থান ইতিহাসের আস্তাকুঁড়ে।”

আরেক শিক্ষার্থী, আবির রহমান বলেন, “এটি শুধু একটি ডাস্টবিন নয়, এটি ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের ঘৃণার প্রকাশ।”

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে এ ধরনের প্রতীক স্থাপনকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ এটিকে প্রতিবাদের রূপ হিসেবে দেখছেন, আবার কেউ এর ভিন্ন ব্যাখ্যা দিচ্ছেন। তবে প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

বেরোবিতে শেখ হাসিনার ছবি সংবলিত ডাস্টবিন স্থাপন শিক্ষার্থীদের

আপডেট সময় ০৬:৪৯:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫