ঢাকা ১১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

পটুয়াখালীতে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

  • মোঃ মামুন হোসাইন
  • আপডেট সময় ০৪:০৩:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫
  • ৬৪৫ বার পড়া হয়েছে

পটুয়াখালীর কলাপাড়ায় সাংবাদিক জহিরুল ইসলাম মিরনের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় কলাপাড়া প্রেসক্লাবের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে কলাপাড়া রিপোর্টার্স ইউনিটি, রিপোর্টার্স ক্লাব, টেলিভিশন জার্নালিস্ট ফোরাম, সাংবাদিক ফোরাম, সাংবাদিক ক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ স্থানীয় মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাবেক সভাপতি মেজবাহউদ্দিন মান্নু, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মিন্টু, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি জাহিদ রিপন, সাংবাদিক ফোরামের সভাপতি অ্যাডভোকেট কাওসার প্রমুখ। বক্তারা ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান। অন্যথায় সকল সংবাদ বর্জন ও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। উল্লেখ্য, বাংলাভিশন টিভির কুয়াকাটা প্রতিনিধি সাংবাদিক জহিরুল ইসলাম মিরনকে হত্যার উদ্দেশ্যে দুর্বৃত্তরা এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। তিনি বর্তমানে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চীনে জুতার কারখানায় ভয়াবহ ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮

পটুয়াখালীতে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

আপডেট সময় ০৪:০৩:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫