ঢাকা ০৫:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

খুলনা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর মধ্যরাতে বিক্ষোভে উত্তাল ক্যাম্পাস

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) প্রধান ফটকে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙার চেষ্টা করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। বুধবার দিবাগত রাতে তারা বুলডোজার নিয়ে এসে ম্যুরালে আঘাত হানে এবং বিভিন্ন স্লোগান দিতে দিতে ক্যাম্পাসজুড়ে বিক্ষোভ মিছিল করে। মধ্যরাত পর্যন্ত ভাঙচুরের প্রচেষ্টা চললেও শেষ পর্যন্ত ম্যুরাল সম্পূর্ণ ভাঙা সম্ভব হয়নি।

বিক্ষোভকারীরা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু হলের সামনে গিয়ে সেখানে স্থাপিত বঙ্গবন্ধুর ভাস্কর্যে জুতা নিক্ষেপ ও ভাঙচুর চালায়। পরে তারা মূল ফটকের সামনে একত্রিত হয়ে ম্যুরাল ভাঙার চেষ্টা করে।

একজন আন্দোলনকারী শিক্ষার্থী বলেন, “স্বৈরাচারের প্রতীক হিসেবে এসব স্থাপনা আমাদের গণআন্দোলনের চেতনাকে কলুষিত করছে। আমাদের ক্যাম্পাসে এর কোনো স্থান নেই।”

প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষার্থীদের মিছিল শুরু হওয়ার আগে কিছু বহিরাগতকে ক্যাম্পাসে প্রবেশ করতে দেখা যায়, যারা একটি বুলডোজার নিয়ে আসে। তবে শিক্ষার্থীদের প্রতিরোধের মুখে তারা দ্রুত স্থান ত্যাগ করে। পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরাই বুলডোজার চালিয়ে ম্যুরাল ভাঙার চেষ্টা চালায়, কিন্তু পুরোপুরি ধ্বংস করা সম্ভব হয়নি। আপাতত ভাঙচুরের কাজ স্থগিত রয়েছে।

এর আগে, পূর্বঘোষিত ‘লং মার্চ টু ধানমন্ডি-৩২’ কর্মসূচির অংশ হিসেবে বুধবার সন্ধ্যায় শাহবাগ থেকে ধানমন্ডি ৩২ নম্বরে ছাত্র-জনতার জমায়েত শুরু হয়। অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে দেশের বিভিন্ন স্থানে বঙ্গবন্ধুর মূর্তি অপসারণের আহ্বান জানান এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের ম্যুরাল ভাঙার বিষয়ে স্পষ্টভাবে উল্লেখ করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

খুলনা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর মধ্যরাতে বিক্ষোভে উত্তাল ক্যাম্পাস

আপডেট সময় ১১:৫৪:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫