ঢাকা ০৮:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

কয়রায় সরকারবিরোধী লিফলেট বিতরণকালে গ্রেফতার ৪

খুলনার কয়রায় সরকারবিরোধী লিফলেট বিতরণের অভিযোগে চারজন আওয়ামী লীগ কর্মীকে আটক করে বিশেষ ক্ষমতা আইনে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

৫ ফেব্রুয়ারী বুধবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, কয়রার বিচারক মোঃ আজহারুল ইসলাম তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

জেলহাজতে পাঠা‌নো ব্যক্তিরা হলেন, দক্ষিণ বেদকাশী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুস সালাম, ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি রুহুল আমীন গাজী, ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মোড়ল ও আওয়ামী লীগ কর্মী মহিদুল ইসলাম।

পুলিশ জানায়, মঙ্গলবার উপজেলার দক্ষিণ বেদকাশীর আংটিহারায় সরকারবিরোধী ষড়যন্ত্রমূলক লিফলেট দেয়ালে সেঁটে দেওয়ার পাশাপাশি বিতরণ করছিলেন তারা। এ সময় এলাকাবাসীর সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লিফলেটসহ চারজনকে আটক করে। পরে তাদের বুধবার সকালে বিশেষ ক্ষমতা আইনে আদালতে পাঠানো হয়।

কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমদাদুল হক জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আদালতে পাঠানো হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চীনে জুতার কারখানায় ভয়াবহ ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮

কয়রায় সরকারবিরোধী লিফলেট বিতরণকালে গ্রেফতার ৪

আপডেট সময় ১০:০৪:৫৭ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫