ঢাকা ০৫:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

  • মোঃ মামুন হোসাইন
  • আপডেট সময় ০৯:৪৪:২৫ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫
  • ৭০০ বার পড়া হয়েছে

জুলাই গণঅভ্যুল্থানে সংঘটিত গণহত্যা ও একদলীয় ফ্যাসিস্ট শাসনব্যবস্থা কায়েমের মাধ্যমে গত ১৬ বছরের গুম, খুন, উন্নয়নের নামে লুটপাট, অর্থ পাচারসহ মানবতাবিরোধী অপরাধে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে বিচার ও রাজনীতি নিষিদ্ধের দাবীতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান কর্মসূচী পালন করেছে গণঅধিকার পরিষদ পটুয়াখালী জেলা।

বুধবার (০৫ ফেব্রুয়ারী) বেলা ১১ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে গণঅধিকার পরিষদসহ ছাত্র ও যুব গণঅধিকার পরিষদের শত শত নেতা- কর্মীদের উপস্থিতিতে ঘন্টাব্যাপী মানববন্ধন পালনকালে উক্তদাবী দ্রুত বাস্তবায়ন করার জন্য অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে জোরদাবী জানিয়ে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির অর্থবিষয়ক সম্পাদক ও উচ্চতর পরিষদের সদস্য শহিদুল ইসলাম ফাহিম, উচ্চতর পরিষদের সদস্য ফাতেমা তাসনিম, কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক রাসেদুল ইসলাম রাসেদ, জেলা গণঅধিকার পরিষদের আহবায়ক সৈয়দ নজরুল ইসলাম লিটু, সদস্য সচিব শাহ আলম সিকদার।

জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রুবেল মাহমুদের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন গলাচিপা উপজেলা গণঅধিকার পরিষদের আহবায়ক মো. হাফিজুর রাহমান, দশমিনা উপজেলা শাখার আহবায়ক মো. লিয়ার হোসেন ও দুমকি উপজেলা শাখার মো. মুন্না জহির প্রমুখ।

মানববন্ধন শেষে শহরে এক বিক্ষোভ মিছিল বের করে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে মিছিল শেষ করে। মিছিল শেষে প্রধান উপদেষ্টার বরাবরে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি হস্তান্তর করেন গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

আপডেট সময় ০৯:৪৪:২৫ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫