চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে সীমান্ত বানিজ্য সমন্বয় কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সোনামসজিদ স্থলবন্দরের পানামা পোর্ট লিংক লিমিটেডের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সীমান্ত বানিজ্যের নানা দিক তুলে ধরে বক্তব্য দেন, রাজশাহী বিভাগীয় কাস্টমস কমিশনার আব্দুল হাকিম, বিএসটিআই বিভাগীয় পরিচালক জহুরা শিকদার, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি আব্দুল ওয়াহেদ চেম্বারের পরিচালক, আলহাজ্ব একরামুল হক ও বাহারাম আলী, সোনামসজিদ স্থলবন্দরের সি এ্যান্ড এফ এসোসিয়েশনের আহবায়ক মুস্তাফিজুর রহমানসহ অনান্যরা। সভায় সোনামসজিদ স্থলবন্দরের আমদানী-রপ্তানি বানিজ্যর গতিশীলতা আনতে,প্রতিবন্ধকতা দূরীকরনের নানা বিষয়ে আলোচনা হয়। এতে বন্দর সংস্লিষ্ট বিভিন্ন সরকারি সংস্থা ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সংবাদ শিরোনাম ::
স্থলবন্দরে সীমান্ত বানিজ্য সমন্বয় কমিটির আলোচনা সভা
-
মোঃ জাহিদ হাসান চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি - আপডেট সময় ০৬:২২:৪৭ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫
- ৬৪০ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ


























