তারুণ্যের উৎসব ২০২৫” উপলক্ষ্যে ভোলায় অনুর্ধ্ব-১৮ কাবাডি টুর্নামেন্টের চূড়ান্ত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত।
মো- সোহেল খান
ভোলা জেলা প্রতিনিধি।
জেলা পুলিশ, ভোলা এর আয়োজনে আজ মঙ্গলবার (০৫ ফেব্রুয়ারি ২০২৫) পুলিশ লাইন্স মাঠে “তারুণ্যের উৎসব ২০২৫” উপলক্ষ্যে অনুর্ধ্ব-১৮ বালক ও বালিকাদের কাবাডি চূড়ান্ত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানটি ভোলা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ শরীফুল হক মহোদয়ের দিকনির্দেশনায় সভাপতিত্ব করেন জনাব আছাদুজ্জামান অতিরিক্ত পুলিশ সুপার, (ক্রাইম এ্যান্ড অপস্), ভোলা (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত)।
চূড়ান্ত প্রতিযোগিতা শেষে উভয় প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পুরস্কার বিতরণ শেষে বিজয়ী দল ও খেলোয়াড়দের আন্তরিক অভিনন্দন জানানোর পাশাপাশি আয়োজন সফল করার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন জনাব আছাদুজ্জামান অতিরিক্ত পুলিশ সুপার, (ক্রাইম এ্যান্ড অপস্), ভোলা (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত)।
এসময় জেলা পুলিশ ভোলার ঊর্ধ্বতন কর্মকর্তা ও ফোর্সবৃন্দ, জেলা ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ
আমাদের মার্তৃভূমি ডেস্ক : 

























