জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউট ও হাসপাতাল রোগী কল্যাণ সমিতির উদ্যোগে এনআরবি ব্যাংক এর সহযোগিতায় দরিদ্র ও অসহায় রোগীদের মাঝে কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন এনআইসিভিডি এর পরিচালক ও সমিতির সভাপতি অধ্যাপক ডাঃ আব্দুল ওয়াদুদ । সমিতির কার্যক্রমকে বেগবান করার লক্ষ্যে তথা দরিদ্র রোগীদের কল্যাণার্থে কাজ করে যাচ্ছেন সমিতির কোষাধ্যক্ষ ডাঃ মেজবাহ উদ্দিন, তিনি সকলকে রোগী কল্যাণে কাজ করার আহ্বান জানান। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল রোগী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও সমাজসেবা কর্মকর্তা নাসরিন খান সমাজের বিত্তবানদের গরীব অসহায় ও দুস্থ রোগীদের সহায়তা করার জন্য দান, অনুদান ও যাকাতের মাধ্যমে এগিয়ে আসার অনুরোধ করেন।
সংবাদ শিরোনাম ::
মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য
-
হাসান মাহমুদ - আপডেট সময় ০৫:১৪:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫
- ৬৪৯ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ


























