ঢাকা ১১:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

নিখোঁজ স্কুলছাত্রী সুবার সন্ধান মিলেছে নওগাঁয় পুলিশের ধারণা প্রেমঘটিত কারণে পালিয়ে গেছে

রাজধানীর মোহাম্মদপুর থেকে নিখোঁজ হওয়া স্কুলছাত্রী আরাবি ইসলাম সুবা-কে নওগাঁয় দেখা গেছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখান থেকেও সে সরে পড়ে। মোহাম্মদপুর এলাকার বিভিন্ন সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে, সুবা এক ছেলের সঙ্গে ঘুরছিল, যার পরিচয় পরে শনাক্ত হয়েছে।

মোহাম্মদপুর থানার এডিসি জুয়েল রানা জানান, নিখোঁজ হওয়ার পর সুবার বাবা ইমরান রাজীব সাধারণ ডায়েরি (জিডি) করলে তদন্ত শুরু হয়। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, সুবা এক যুবকের সঙ্গে কথা বলছে ও তার হাত ধরে হাঁটছে। পরে জানা যায়, ওই যুবকের নাম মোমিন হোসেন, যার বাড়ি নওগাঁয়।
পুলিশের ধারণা, প্রেমঘটিত কারণেই সুবা মোমিনের সঙ্গে নওগাঁয় চলে গেছে। তবে এখনও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। এডিসি জুয়েল রানা জানান, মোমিনের বাবা ও চাচার সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং দুজনকে পালিয়ে যেতে না দেওয়ার জন্য তাদের সহযোগিতা চাওয়া হয়েছে।

উল্লেখ্য, গেল সপ্তাহে মায়ের ফুসফুস ক্যান্সারের চিকিৎসার জন্য সুবার পরিবার ঢাকায় আসে। জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে তার মায়ের কেমোথেরাপি চলছিল। এর জন্য মোহাম্মদপুরের কৃষি মার্কেট এলাকার এক আত্মীয়ের বাসায় অবস্থান করছিল তার পরিবার। রোববার সন্ধ্যা ৬টার দিকে সেখান থেকে নিখোঁজ হয় সুবা।
সুবা বরিশালের একটি স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। নিখোঁজ হওয়ার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিষয়ে বিভিন্ন পোস্ট ছড়িয়ে পড়ে এবং অনেকেই তার সন্ধান চেয়ে পোস্ট দেন।

পুলিশ বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছে এবং দ্রুতই তাকে উদ্ধার করা সম্ভব হবে বলে আশা করছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চীনে জুতার কারখানায় ভয়াবহ ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮

নিখোঁজ স্কুলছাত্রী সুবার সন্ধান মিলেছে নওগাঁয় পুলিশের ধারণা প্রেমঘটিত কারণে পালিয়ে গেছে

আপডেট সময় ০৩:১০:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫