ঢাকা ০৩:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

কুমিল্লায় পরকীয়া প্রেমিকার ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার

কুমিল্লার সদর দক্ষিণে পরকীয়া প্রেমিকার ঘর থেকে টিপু সুলতান (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩ ফেব্রুয়ারি) রাতে উপজেলার বারপাড়া ইউনিয়নের মোহনপুর থেকে এই মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় প্রেমিকা রূপা আক্তারকে (২৬) আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিহত টিপু সুলতান উপজেলার গাবতলী গ্রামের দেলু মিয়ার ছেলে। অভিযুক্ত রূপা আক্তার একই গ্রামের শেখ বাড়ির সৌদি প্রবাসী বশির আহমেদের স্ত্রী। কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) দিলিপ কুমার মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতের চাচাতো ভাই মো. মহিবুর রহমান বলেন, আমার ভাই টিপু সুলতান পাইপ ফিটিং মিস্ত্রি হিসেবে কাজ করতো। তার সঙ্গে রূপা আক্তারের পরকীয়ার সম্পর্ক ছিল। সর্বশেষ শনিবার রাত ১০টার দিকে চাচাতো বোন আখির সঙ্গে ফোনে কথা হয় তার। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খুঁজে তাকে না পেয়ে সোমবার দুপুরে সদর দক্ষিণ মডেল থানায় পরিবারের পক্ষ থেকে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। সন্ধ্যার পর আমরা জানতে পারি রূপার ঘরে টিপু সুলতানের লাশ পাওয়া গেছে। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা এই হত্যাকাণ্ডের বিচার দাবি করছি। এ বিষয়ে এসআই দিলিপ কুমার মজুমদার বলেন, সন্ধ্যায় রূপা আক্তার থানায় এসে পুলিশকে জানায় তার ঘরে এক যুবক এসে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। রাত ৮টায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরকীয়া প্রেমের কারণে এ ঘটনা ঘটতে পারে। এটি হত্যা না আত্মহত্যা তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় পরকীয়া প্রেমিকা রূপা আক্তারকে আটক করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চীনে জুতার কারখানায় ভয়াবহ ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮

কুমিল্লায় পরকীয়া প্রেমিকার ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার

আপডেট সময় ০১:২৩:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫