পটুয়াখালীতে সরকারি কলেজে, সরকারি মহিলা কলেজ, সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হিন্দু সম্প্রদায়ের বিদ্যা দেবী সরস্বতী পূজা উদযাপন করা হয়। হিন্দু শাস্ত্র মতে বিদ্যার আরোধ্য দেবী সরস্বতী পূজার আয়োজন করে পুরোহিত এর মন্ত্র পাঠ বেল পাতা ও বিভিন্ন ফুলের অঞ্জলী এবং শিক্ষার্থীদের কলম গ্ৰহন ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়। এতে অংশ নেন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন ও বিদ্যাপীঠের হিন্দু শিক্ষার্থী এবং শিক্ষক মন্ডলী ও সহযোগী কর্ম কর্তা কর্মচারীরা। উল্লেখ্য ঐতিহ্যবাহী ধর্মীয় অনুষ্ঠান বাংলাদেশে বসবাসকারী বিভিন্ন ধর্মালম্বীদের পূজা পার্বণ উৎসবমুখর পরিবেশে সৌহার্দ্যপূর্ণ ও শান্তিপূর্ণ সহাবস্থানের মধ্যে দিয়ে অতিবাহিত হয়ে আসছে এরই ধারাবাহিকতায় অনুষ্ঠিত হলো সরস্বতী পূজা উদযাপন।
সংবাদ শিরোনাম ::
পটুয়াখালীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হিন্দু সম্প্রদায়ের বিদ্যা দেবী সরস্বতী পূজা উদযাপন
-
মোঃ মামুন হোসাইন - আপডেট সময় ০৮:২৩:৫৫ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫
- ৬২৯ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ


























