ঢাকা ০৪:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

গাজীপুরের চান্দনা চৌরাস্তায় একটি মার্কেটে অগ্নিকাণ্ড

গাজীপুর মহানগরী চান্দনা চৌরাস্তা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশের একটি মার্কেটে আগুন লেগেছে। খবর পেয়ে গাজীপুর ও ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

আজ সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে আনোয়ারা বেগম সুপার মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটে। আগুন বিকেল সাড়ে ৪টায় নিয়ন্ত্রণে আসে বলে জানান গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মামুন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, টিনের ছাওনিযুক্ত আধাপাকা মার্কেটটিতে পাঁচটি দোকান ছিল। দোকানগুলোতে গ্যাসের চুলা, গ্যাসের চুলার বিভিন্ন খুচরা মালামাল, গ্যাস সিলিন্ডার বিক্রি করা হতো।

বিকেল সাড়ে ৩টার দিকে মার্কেটের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মামুন বলেন, মার্কেটে আগুন লাগার কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে ঢাকামুখী সমস্ত গাড়ি জয়দেবপুর সড়ক ব্যবহার করে উড়াল সড়ক দিয়ে ঢাকার দিকে চলাচল করছে। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

গাজীপুরের চান্দনা চৌরাস্তায় একটি মার্কেটে অগ্নিকাণ্ড

আপডেট সময় ০৮:০৭:২১ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫