ঢাকা ১১:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

যশোর নওয়াপাড়ায় ট্রেনের ধাক্কায় সারভর্তি ট্রাক দুমড়ে মুচড়ে

যশোরের নওয়াপাড়ায় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের সঙ্গে সার বোঝাই ট্রাকটি দুমড়ে মুচড়ে গেছে এবং ট্রেনের ইঞ্জিনের ও ক্ষতিগ্রস্ত হয়েছে । তবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। রবিবার (২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০ টায় নওয়াপাড়ার অদূরে ভৈরব ব্রীজ সংলগ্ন সড়কের অরক্ষিত রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে। ঘটনার পর আধাঘন্টা রেল চালাচল বন্ধ থাকলেও ট্রেনটি পরীক্ষা নিরীক্ষা শেষে আবারও ঢাকার উদ্দেশ্য ছেড়ে যায় বলে জানিয়েছে রেল সংশ্লিষ্টরা।

নওয়াপাড়া রেল স্টেশন ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার রাত সাড়ে ১০ টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা সুন্দরবন এক্সপ্রেসটি নওয়াপাড়ার ভৈরব ব্রীজ এলাকা অতিক্রম করছিল। এমন সময় ভৈরব সেতুর অপরপ্রান্তে বড় বাড়ির ঘাট থেকে বিএডিসির সরকারি সার বোঝায় একটি ট্রাক (কুষ্টিয়া ট-১১২৪৬০) যশোর-খুলনা মহাসড়কে উঠা মাত্রই ট্রেনের সঙ্গে ট্রাকের ধাক্কা লাগে। তবে ট্রাকের চালক ট্রেন দেখেই চলন্ত অবস্থায় ট্রাক থেকে নেমে পড়ায় কোন প্রাণহানি হয়নি।
যশোর রেলওয়ে স্টেশন মাস্টার আয়নাল হক জানান, ‘ট্রেন আর ট্রাকের ধাক্কায় কোন হতাহতের কোন খবর পাওয়া যায়নি। আধা ঘন্টা ট্রেনটি পরীক্ষা নিরীক্ষা শেষে ঢাকার উদ্দেশ্যে পূণরায় যাত্র শুরু করে। তিনি জানান, রেল ক্রসিংটা অবৈধ। তাই সেখানে কোন গেটম্যান থাকে না।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চীনে জুতার কারখানায় ভয়াবহ ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮

যশোর নওয়াপাড়ায় ট্রেনের ধাক্কায় সারভর্তি ট্রাক দুমড়ে মুচড়ে

আপডেট সময় ১২:৩৮:০৩ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫