ঢাকা ০৩:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

পবিপ্রবিতে তিন মাসব্যাপী ‘জার্নালিজম অ্যান্ড কমিউনিকেশন’ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

  • সাজ্জাদ ইয়াসির
  • আপডেট সময় ০৮:৩৪:২৭ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫
  • ৭১৩ বার পড়া হয়েছে

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) সাংবাদিক সমিতির উদ্যোগে ও পৃষ্ঠপোষকতায় ‘জার্নালিজম অ্যান্ড কমিউনিকেশন’ বিষয়ক তিন মাসব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ ফেব্রুয়ারি ২০২৫) পবিপ্রবির কৃষি কনফারেন্স রুমে এ কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি ট্রেজারার অধ্যাপক আব্দুল লতিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ইকতিয়ার উদ্দিন ও প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান। এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মুতাসিম বিল্লাহ।

অনুষ্ঠানে পবিপ্রবি সাংবাদিক সমিতির সহ-সভাপতি মারসিফুল আলম রিমনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাব্বির হোসেনের সঞ্চালনায় পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে সূচনা হয়। স্বাগত বক্তব্য দেন সমিতির সাংগঠনিক সম্পাদক আবু হাসনাত তুহিন, আর সমিতির ইতিহাস তুলে ধরেন দপ্তর সম্পাদক জান্নাতীন নাঈম জীবন। এছাড়া সহযোগী সদস্য জয় ভাঙ্গী ও সাজ্জাদ ইয়াসির তাদের বক্তব্যে প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ইকতিয়ার উদ্দিন প্রশিক্ষণ কর্মশালাটিকে সময়োপযোগী উদ্যোগ হিসেবে উল্লেখ করে সাংবাদিক সমিতিকে ধন্যবাদ জানান। প্রধান অতিথির বক্তব্যে ট্রেজারার অধ্যাপক আব্দুল লতিফ বলেন, “সাংবাদিকতা একটি জাতির দর্পণস্বরূপ। আমাদের শিক্ষার্থীদের এই কর্মশালায় আগ্রহ দেখে আমি অত্যন্ত আনন্দিত।”

প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান প্রশিক্ষণার্থীদের বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। প্রশিক্ষণের প্রথম দিনের সেশন পরিচালনা করেন আমন্ত্রিত অতিথি সহকারী অধ্যাপক মুতাসিম বিল্লাহ, যেখানে তিনি ‘জার্নালিজম ও সোসাইটি’ এবং ‘ফিচার রাইটিং’ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। প্রায় শতাধিক শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেন।

শেষে পবিপ্রবি সাংবাদিক সমিতির সহ-সভাপতি মারসিফুল আলম রিমন প্রশিক্ষণের সফল আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

পবিপ্রবিতে তিন মাসব্যাপী ‘জার্নালিজম অ্যান্ড কমিউনিকেশন’ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

আপডেট সময় ০৮:৩৪:২৭ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫