কুমিল্লা কুমিল্লার নাঙ্গলকোটে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছে নিহত অভি ব্যক্তির নাম মোঃ সেলিম ভূঁইয়া সে হেসাখাল ইউপির স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছিলেন। আজ শনিবার (১ ফেব্রুয়ারী) দুপুর ৩ টায় উপজেলার বাংগড্ডা বাজারে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায় উপজেলার বাংগড্ডায় বিএনপি’র উপজেলা সভাপতি মোবাশ্বের আলম ভূঁইয়ার একটি সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিলন ওই সময়ে সাবেক সংসদ সদস্য আবদুল গফুর ভূঁইয়া সমর্থিতরা একটি গাড়িবহর নিয়ে বাঙ্গড্ডা বাজার অতিক্রম করা কালে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে এ সময় সেলিম ভূইয়া নামে একজন নিহত হয়। এদিকে সাবেক সংসদ সদস্য আবদুল গফুর ভূঁইয়া নিহত সেলিম ভূইয়া তার কর্মী বলে দাবী করেন। বিএনপি’র উপজেলা সভাপতি মোবাশ্বের আলম ভূঁইয়ার সাথে মুঠোফোনে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি। নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক জানান দুই গ্রুপের মারামারিতে একজন নিহত হয়েছে। তবে তার মরদেহ সরকারি হাসপাতালের রয়েছে।
সংবাদ শিরোনাম ::
কুমিল্লার নাঙ্গলকোটে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত
-
মোঃ মাহফুজ আনোয়ার - আপডেট সময় ০৬:৪১:২৪ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫
- ৬৭২ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ


























